ইরানের সরকারের দাবি, আন্দোলনকারীরা আইএস কায়দায় পুলিশ মেরেছে  

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১০:২৮ পিএম

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদপুষ্ট সন্ত্রাসী তৎপরতা বলে দাবি করেছে দেশটির সরকার। ইরানের কূটনীতিকদের বরাতে রুশ গণমাধ্যম আরটি জানায়, বিক্ষোভের আড়ালে সক্রিয় দাঙ্গাবাজরা সেখানে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। এসব সহিংসতার জন্য দাঙ্গাবাজদের নগদ অর্থ দেয়া হচ্ছে বলে দাবি তেহরানের।

অর্থনৈতিক সংকটের জেরে গত ২৮ ডিসেম্বর ইরানে শুরু হয় বিক্ষোভ। সময়ের সঙ্গে তা পরিণত হয় সরকারবিরোধী সহিংস আন্দোলনে। যাতে এরই মধ্যে প্রাণ হারিয়েছেন তিন হাজারের বেশি মানুষ।

ইরানি কর্তৃপক্ষের দাবি, শান্তিপূর্ণ আন্দোলনের আড়ালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী ইরানে অনুপ্রবেশ করেছে। ইরানের কূটনৈতিক সূত্রের বরাতে রুশ গণমাধ্যম আরটি জানায়, সন্দেহভাজন সন্ত্রাসীরা আতঙ্ক ছড়ানো ও আরও বেশি রক্তপাত ঘটাতে আইএসের মতো কৌশল ব্যবহার করেছে।

বুধবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে একই অভিযোগ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, ‘আইএস স্টাইলে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। তারা পুলিশদের জীবন্ত পুড়িয়ে মারে, শিরশ্ছেদ করে ও সাধারণ মানুষের ওপর গুলি চালায়। আমাদের লড়াই ছিল সেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে নয়। তারা চেয়েছিল মৃত্যুদণ্ড বাড়াতে, যাতে প্রেসিডেন্ট ট্রাম্প হস্তক্ষেপ করেন। এটা ছিল একটি ইসরায়েলি চক্রান্ত।’

আরটির প্রতিবেদনে বলা হয়, সরকারি ও বেসরকারি স্থাপনা, যানবাহন ও ধর্মীয় উপাসনালয়ে আগুন দেয়া হয়েছে। শুধু রাজধানী তেহরানেই অন্তত ২৬টি ব্যাংক ও ২৫টি মসজিদে আগুন দেয়া হয়েছে বলে দাবি করা হয়। এছাড়া অগ্নিনির্বাপণের সময় দমকল কর্মীদের ওপরও হামলার অভিযোগ উঠেছে।

আরটি প্রতিবেদনে ইরানি কূটনৈতিক সূত্র আরও দাবি করে, এসব সহিংস কর্মকাণ্ডের পেছনে বিদেশি অর্থায়ন রয়েছে। অভিযোগ অনুযায়ী, প্রতিটি পুলিশ স্টেশনে হামলার জন্য প্রায় ৬০০ ডলার ও সরকারি যানবাহনে আগুন দেয়ার জন্য প্রায় ৩০০ ডলার দেয়া হয়েছে। এ সংক্রান্ত নথি তেহরানের কাছে রয়েছে বলেও দাবি করা হয়েছে।

ইরানের দেওয়া হরমুজ প্রণালি ৭ দিনের মধ্যে পুনরায় উন্মুক্ত করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, তেহরানের দেওয়া শর্ত সাপেক্ষে এমন কোনো চুক্তি...
বিশ্বের সবচেয়ে বড় বহুপাক্ষিক সংস্থা জাতিসংঘ এখন একাধিক সংকটের মুখোমুখি। যুদ্ধ, ভেটো রাজনীতি, অর্থ সংকট ও বড় শক্তিগুলোর বিভাজনে দুর্বল হচ্ছে সংস্থাটির কার্যকারিতা। এতে করে প্রশ্ন উঠছে সংস্থাটির...
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে কলম্বিয়া। বৃহস্পতিবার দেশটির সরকার এ সিদ্ধান্তের কথা জানায় বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের হুমকির মুখে জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে কঠোর বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুরুতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহত শিশুদের ছবি তুলে ধরেন তিনি। পেজেশকিয়ান...
যে কোনো মূল্যে নদী ও খালের বেদখল জমি সরকার পুনরুদ্ধার করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। রোববার খাল পুনরুদ্ধার প্রকল্পের অংশ হিসেবে রাজধানীর জিরানি খাল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান,...
সংবিধানে যে সব মৌলিক সংশোধন আসবে সেসবের জন্য গণভোট হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার সংবিধান সংশোধন বিশেষ কমিটির বৈঠক শেষে এ কথা জানান কমিটির সভাপতি। বলেন, সংশোধনী...
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে প্রথম ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে উঠে আসে রোহিঙ্গা সংকট, জলবায়ু, অর্থনীতি, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি ইস্যু। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বহেরাতলী এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বসেছিল একদিনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্প। স্থানীয় যুব সংগঠন কেবিকে যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয় এই ক্যাম্প।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর