নিজেদের মজুত থেকে জ্বালানি তেল সরবরাহ করবে আমেরিকা

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৭:৩৩ পিএম

জ্বালানি তেলের বাজার স্থিতিশীল করতে নিজেদের কৌশলগত রিজার্ভ থেকে ১৭ কোটি ২০ লাখ ডলারের তেল অবমুক্ত ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়। আগামী সপ্তাহ থেকে শুরু হয়ে এই তেল বিতরণ চলবে অন্তত ৪ মাস। বুধবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে, মজুদ তেল ছাড়ের পরিকল্পনা জানায় আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ। সংস্থাটির ইতিহাসে সবচেয়ে বেশি পরিমাণে মজুদ তেল ছাড়া হবে বলে জানানো হয়েছে। জার্মানির অর্থমন্ত্রী ক্যাথরিনা রাইখে এই পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আইইএ’র ৩২টি সদস্য দেশকে সম্মিলিতভাবে ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার অনুরোধ করা হয়েছে। এটি দেশগুলোর মোট মজুদের প্রায় এক-তৃতীয়াংশ। 

জাপানও তাদের তেলের মজুদ ছাড়ার ঘোষণা দিয়েছে। ইরান যুদ্ধের অর্থনৈতিক প্রভাব নিয়ে জি-সেভেন নেতাদের বৈঠকে নেওয়া সিদ্ধান্তের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

এদিকে, যুদ্ধের জেরে বৈশ্বিক বাজারে আবারও বেড়েছে তেলের দাম। বৃহস্পতিবার দাম ছাড়িয়েছে ব্যারেল প্রতি ১শ ডলার। মধ্যপ্রাচ্যে ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বে তেলের দাম ব্যারেলে প্রতি ২০০ ডলার পর্যন্ত পৌঁছাবে বলে ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে ইরান।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হয় যুদ্ধ। হামলার প্রথম দিনই নিহন হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর পাল্টা জবাব দেয় ইরানও। ইসরায়েলের বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পাশাপাশি ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা।

ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১ ডলার দিয়ে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল। ইরানে নতুন করে মার্কিন হামলা ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার জেরে এই দরপতন হয়েছে বলে...
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে সফল হয়েছে তার প্রশাসন। সিবিএন নিউজকে...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইরানকে ঘিরে বদলাতে পারে মধ্যপ্রাচ্য। আলোচনায় মক্কা চুক্তিতে তেহরানের সম্ভাব্য অংশগ্রহণ। আনুষ্ঠানিক আমন্ত্রণ না পেলেও আঞ্চলিক নিরাপত্তা সংলাপে রাজি ইরান। এই চুক্তির ফলে কমতে পারে যুক্তরাষ্ট্রের...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর