মার্কিন নিষেধাজ্ঞা না মেনে হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ

যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধ না মেনে হরমুজ প্রণালি পার হয়েছে একটি তেলবাহী চীনা জাহাজ। এতে ওয়াশিংটনের অবস্থানকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে। 

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১১:১৯ এএম

যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধ না মেনে হরমুজ প্রণালি পার হয়েছে একটি তেলবাহী চীনা জাহাজ। এতে ওয়াশিংটনের অবস্থানকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

রয়টার্সের প্রতিবেদনে এলএসইজি’র শিপিং তথ্যের বরাতে জানানো হয়, ‘রিচ স্টারি’ নামের ট্যাঙ্কারটি চীনের মালিকানাধীন এবং এতে চীনা ক্রু রয়েছেন। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, জাহাজটি আগে ‘ফুল স্টার’ নামে পরিচিত ছিল এবং ২০২৩ সালে ইরানকে নিষেধাজ্ঞা এড়াতে সহায়তার অভিযোগে যুক্তরাষ্ট্র এটিকে কালো তালিকাভুক্ত করে।

বর্তমান যাত্রায় জাহাজটি ইরানি বন্দরে নোঙর করেছিল কিনা বা এতে কোনো পণ্য ছিল কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। পারস্য উপসাগর ত্যাগের জন্য এটি গত ২৪ ঘণ্টায় দ্বিতীয়বার চেষ্টা চালায়। সোমবার নিউইয়র্ক সময় সকাল ১০টায় মার্কিন অবরোধ কার্যকর হওয়ার পর প্রথমবার কেশম দ্বীপের কাছে সংকীর্ণ পথ দিয়ে যাওয়ার চেষ্টা ব্যর্থ হয়। পরে পুনরায় যাত্রা শুরু করে জাহাজটি এবং বার্তা ব্যবস্থার মাধ্যমে জানাতে থাকে যে এর মালিক ও ক্রু চীনা নাগরিক।

বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি ব্যবস্থা নেবে কিনা, তা এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

এদিকে ট্রাম্প প্রশাসনের অবরোধ ঘোষণার পর থেকেই বৈশ্বিক শিপিং খাত ও জ্বালানি ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। অবরোধের নীতিমালা স্পষ্ট না হওয়ায় অনেক প্রতিষ্ঠান আপাতত তাদের জাহাজ চলাচল স্থগিত রেখেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, হরমুজ প্রণালির এই পরিস্থিতি বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনার আশঙ্কাও বাড়ছে।

তিন প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বিরুদ্ধে নিজ প্রশাসন সম্পর্কে বৈরী ও ভুয়া খবর পরিবেশনের অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংবাদমাধ্যমগুলো হলো–সিএনএন, এমএসনাউ এবং...
সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিতে মার্কিন আইনপ্রণেতাদের কাছে প্রস্তাব পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। এসব যুদ্ধবিমানের মূল্য প্রায় ২ হাজার ৪৩০ কোটি ডলার। 
হরমুজ প্রণালিতে আরেকটি তেলের ট্যাঙ্কার হামলার শিকার হয়েছে। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস ইউকেএমটিএ এই তথ্য নিশ্চিত করেছে। 
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
প্রথমদিন থেকে এখন পর্যন্ত বিরোধীদল সরকারকে কোনো সহযোগিতা না করে অসহযোগিতা করে আসছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে এই প্রজ্ঞাপন প্রকাশিত...
জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে অভিন্ন সিলেবাসে প্রশিক্ষণ ও সনদ প্রদানের...
আচ্ছা, মনে আছে কিছুদিন আগেও যখন বিয়ের বাজারে সোনা কিনতে গিয়ে হাত পুড়ে যাওয়ার অবস্থা হয়েছিল? এ বছরের শুরুর দিকে তো বিশ্ববাজারে স্বর্ণের দাম এমন এক ইতিহাস গড়েছিল যে চোখ কপালে ওঠার জোগাড়। প্রতি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর