ইউক্রেনে প্রথমবার বেসামরিক উদ্ধারে রোবোটিক যান

যুদ্ধক্ষেত্রে আহত সেনাদের উদ্ধারে প্রযুক্তির ব্যবহার নতুন নয়। তবে প্রথমবার বেসামরিক নাগরিক উদ্ধারে প্রযুক্তির ব্যবহার করল ইউক্রেন। দেশটির সেনারা জানান, আন্তোনিনা নামের একজনকে নিরাপদে সরিয়ে নিতে ব্যবহৃত হয়েছে চালকবিহীন রোবোটিক যান। 

আপডেট : ০৭ মে ২০২৬, ০৮:৩৭ এএম

যুদ্ধক্ষেত্রে আহত সেনাদের উদ্ধারে প্রযুক্তির ব্যবহার নতুন নয়। তবে প্রথমবার বেসামরিক নাগরিক উদ্ধারে প্রযুক্তির ব্যবহার করল ইউক্রেন। দেশটির সেনারা জানান, আন্তোনিনা নামের একজনকে নিরাপদে সরিয়ে নিতে ব্যবহৃত হয়েছে চালকবিহীন রোবোটিক যান। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইউক্রেনের দোনেৎস্কের স্টাভকি গ্রামের বাসিন্দা আন্তোনিনা। রুশ হামলার মুখে জানুয়ারি থেকে পরিবারের সাথেই বেসমেন্টে আশ্রয় নিয়েছিলেন তিনি। ফ্রন্টলাইন থেকে মাত্র ২ কিলোমিটার দূরে হওয়ায় এলাকাটি প্রায়ই গোলাবর্ষণের শিকার হয়। 

৭৭ বছর বয়সী আন্তোনিনা জানান, লাঠিতে ভর করে হাঁটার কারণে পরিবারের অন্যদের সাথে তাল মেলাতে পারেননি তিনি। তাই তাকে উদ্ধারে পাঠানো হয় চালকবিহীন রোবোটিক যান। 

দোনেৎস্ক অঞ্চলের বাসিন্দা আন্তোনিনা বলেন, ‘প্রথমে ভেবেছিলাম ফিরে যাই। তারপর নিজেকে বুঝিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম। এরপর দেখতে পেলাম, কিছু একটা আমার দিকে এগিয়ে আসছে। কিন্তু সেটা কী বুঝতে পারছিলাম না।’

আন্তোনিনার ছেলের স্ত্রী জানান, ধীরগতির কারণে আন্তোনিনাকে মাঝপথে রেখে চলে যেতে বাধ্য হন তারা। 

আন্তোনিনার ছেলের স্ত্রী লারিসা ওডনোদভোরেটস বলেন, ‘আমরা প্রথমে ভেবেছিলাম তিনি হয়তো ফিরে গেছেন। আমাদের কাছে আসবেন তা কখনোই, ভাবতে পারিনি। পরে যখন শুনলাম তিনি আসছেন, আমরা ভীষণ খুশি হই।’

উদ্ধার অভিযানে অংশ নেওয়া ইউক্রেনীয় সেনা জানান, এ ধরনের রোবোটিক যান সাধারণত আহত সেনাদের উদ্ধারে ব্যবহৃত হয়। তবে বেসামরিক নাগরিক উদ্ধারের ঘটনা এটিই প্রথম। 

এক ইউক্রেনীয় সেনা কর্মকর্তা বলেন, ‘ওই বৃদ্ধাকে কিছুক্ষণ রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। সাহায্যের অনুরোধ জানালে শুরু হয় বিশেষ অভিযান। এটা ভালো উদাহরণ, কিন্তু ঝুঁকিও ছিল। শত্রুপক্ষ প্রায়ই এসব রোবোটিক যান লক্ষ্য করে হামলা চালায়।’

যুদ্ধের মাঝেও মানবিকতা ও প্রযুক্তির এই বিরল সমন্বয় নতুন করে আশার আলো দেখাচ্ছে। আন্তোনিনার আশা, দ্রুতই বন্ধ হবে সংঘাত, ফিরবে শান্তি।

স্বাধীনতা ঘোষণা নিয়ে আলোচনায় থাকা পাকিস্তানের বেলুচিস্তানে একটি নিরাপত্তা বহরে অতর্কিত হামলায় অন্তত ৪৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, মাসতুং এলাকার কাছে...
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১১ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত, উদ্ধার অভিযান চলছে। ন্যাটো সম্মেলনের আগে এই হামলায় নতুন করে...
ইউক্রেনের পক্ষ থেকে হামলা জোরদার করা হলেও তাদের শর্তে রাশিয়া আলোচনায় বসবে না বলে সাফ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার সংবাদমাধ্যম রাশিয়া ওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানান তিনি।
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় সেনাবাহিনীর কর্নেল-মেজরসহ ৪০ সেনাসদস্যের বিরুদ্ধে থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য...
নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
পাকিস্তান থেকে বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মীর ইয়ার বেলুচ। দীর্ঘদিনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ইতিহাস, অতীত নেতাদের ব্যর্থতা ও জটিল ভূ-রাজনৈতিক বাস্তবতার মধ্যে...
চার বছরের অপেক্ষার অবসান। আজ বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াই—বিশ্বকাপের ফাইনাল। একদিকে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের পরাশক্তি স্পেন। নব্বই মিনিট, কিংবা তারও বেশি...
মৃত্যুর ১৪ বছর পরও পাঠক মহলে সমান জনপ্রিয় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। গবেষক ও প্রকাশকদের মতে, তাঁর সৃষ্ট চরিত্র, সহজ-সাবলীল ভাষা ও মধ্যবিত্ত জীবনের চিত্রায়ণ এখনো পাঠকদের আকৃষ্ট করে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর