ইরানের কৌশলগত বন্দরনগরী বন্দর আব্বাসের একটি সামরিক স্থাপনায় মার্কিন হামলার পর আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। এবারে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে প্রায় তিন শতাংশ।
সবশেষ তথ্য অনুযায়ী বৈশ্বিক বাজারে তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৯৪ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৭ দশমিক শূন্য ছয় ডলারে পৌঁছেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া ক্রুড অয়েল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট - ডব্লিউটিআই-এর দাম ২ দশমিক ৮৯ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯১ দশমিক ২৪ ডলারে দাঁড়িয়েছে।
বন্দর আব্বাসে হামলা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড- সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালির আশপাশে হুমকি সৃষ্টি করা ইরানের চারটি ড্রোনও তাদের বাহিনী ভূপাতিত করেছে।
উল্লেখ্য, ইরানের ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ টানা ৪০ দিন চলার পর গত ৮ এপ্রিল থেকে চলছে যুদ্ধবিরতি। গত এক মাস ধরে তেহরাহ ও ওয়াশিংটন মধ্যপ্রাচ্য সংকটের স্থায়ী সমাধানে শান্তি আলোচনা অব্যাহত রেখেছে।
তবে হরমুজ প্রণালি এবং শান্তি চুক্তির বিভিন্ন শর্তকে কেন্দ্র করে উত্তেজনে থেকে থেকে বেড়েছে। এবারে যুদ্ধবিরতির মাঝেই নতুন করে এই হামলার ঘটনা সামনে এল।



