ইরান যুদ্ধের ১০০ দিন পেরোলেও শান্তিচুক্তি অধরা

আপডেট : ১০ জুন ২০২৬, ১০:০১ পিএম

যুদ্ধের ১০০ দিন পেরিয়ে গেলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী শান্তিচুক্তি এখনো অধরা। তবে এই সময়ে অন্তত কয়েকবার দুই দেশ এমন অবস্থায় পৌঁছেছিল, যখন মনে হয়েছিল যুদ্ধের স্থায়ী সমাধান সময়ের ব্যাপার মাত্র। কিন্তু প্রতিবারই শেষ মুহূর্তে এসে আলোচনা ভেঙে যায়। বিশ্লেষকদের মতে, এর অন্যতম কারণ আস্থার ঘাটতি ও কৌশলগত বিরোধ। আল জাজিরার সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পারমাণবিক ইস্যুতে আলোচনা চলমান থাকা অবস্থাতেই গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আকস্মিক হামলা চালায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালায় ইরান। এরপর টানা ৪০ দিন ধরে চলে রক্তক্ষয়ী সংঘাত।

এরপর গত ৮ এপ্রিল অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান-যুক্তরাষ্ট্র। আলোচনায় দীর্ঘস্থায়ী সমাধানের আশা থাকলেও ইতোমধ্যেই পেরিয়ে গেছে ২ মাস।

এসময়ে প্রথম ইরান-যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনা হয় ১১ থেকে ১২ এপ্রিল, পাকিস্তানের ইসলামাবাদে। দুই পক্ষই দীর্ঘ সময় আলোচনা করলেও শেষ পর্যন্ত কোনো চুক্তি হয়নি। যুক্তরাষ্ট্র বলেছিল, ইরান তাদের চূড়ান্ত প্রস্তাব গ্রহণ করেনি, বিশেষ করে পারমাণবিক কর্মসূচি নিয়ে মতভেদই ছিল মূল বাধা। 

এরপর ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমর্থনে লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। কিন্তু বাস্তবে ইসরায়েল হামলা অব্যাহত রাখায় এই উদ্যোগ কার্যকর হয়নি। ইরান বলেছিল, লেবাননে শান্তি না এলে বৃহত্তর শান্তি সম্ভব নয়।

গত ১৭ এপ্রিল ইরান ঘোষণা দেয় হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল উন্মুক্ত করা হবে। কিন্তু যুক্তরাষ্ট্র বলেছে, তাদের নৌ অবরোধ চলবে যতক্ষণ না পূর্ণ চুক্তি হয়। ফলে এই উদ্যোগও ব্যর্থ হয়।

পরবর্তীতে গত ১ জুন ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমালোচনা করেন। এতে নতুন করে শান্তির আশা জাগলেও বাস্তবে হামলা ও সংঘর্ষ অব্যাহত থাকে।

বিশেষজ্ঞদের মতে, প্রতিবারই দুই পক্ষ প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত একমত হলেও শেষ ৫ শতাংশের বিষয় নিয়ে একমত হতে পারেনি তারা। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালি ও নিষেধাজ্ঞা প্রসঙ্গে আলোচনা চুক্তির কাছাকাছি এসেও এক পর্যায়ে ভেস্তে যায়।

সব মিলিয়ে, যুক্তরাষ্ট্র ও ইরান একাধিকবার শান্তিচুক্তির খুব কাছাকাছি পৌঁছালেও আস্থার ঘাটতি ও কৌশলগত বিরোধের কারণে স্থায়ী চূড়ান্ত সমাধান এখনও সম্ভব হয়ে উঠেনি।

নতুন সরকারের অধীনে আরও নৃশংস হয়ে উঠেছে মিয়ানমার সেনাবাহিনী। বিতর্কিত নির্বাচনের মাধ্যমে মিন অং হ্লাইং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশজুড়ে বেড়েছে দমন-পীড়ন। নথিভুক্ত হয়েছে বেশ কয়েকটি...
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ঘিরে যুক্তরাষ্ট্রের জনমতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সাম্প্রতিক ইউগভের এক জরিপ বলছে, ৪৬ শতাংশ মার্কিন নাগরিক চান নেতানিয়াহুর গ্রেপ্তার। অন্যদিকে...
ইরানের সঙ্গে চলা সংঘাত বন্ধে দেশটির সাথে খুব বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান বলে আজ...
ইরানের সঙ্গে চলমান আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও শক্তিশালী সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত। অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন,...
দেশের দুর্বল ব্যাংকগুলোর সংকট মোকাবিলায় একযোগে নয়, বরং ধাপে ধাপে এগোচ্ছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক খাতের বাস্তবতা বিবেচনায় নিজস্ব কৌশল অনুসরণ করে ব্যাংকগুলোর পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে...
হবিগঞ্জের আজমিরীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে। এতে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী আহত হয়েছেন। 
পাঁচ দফা দাবিতে বুধবার সকাল ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সমিতির সাধারণ...
সংযোগ সড়ক না থাকায় দুই বছরেও চালু করা যায়নি গাইবান্ধার দুটি নতুন সেতু। প্রায় ফলে অকেজোই রয়ে গেছে ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু দুটি। বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ পুরনো ও অপ্রশস্ত সেতু দিয়েই চলাচল করছে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর