লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল উত্তেজনা বাড়ছে

আপডেট : ১০ জুন ২০২৬, ১০:১৪ পিএম

লেবাননকে ঘিরে ইরান-ইসরায়েল উত্তেজনা এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সংকটে পরিণত হয়েছে। সেইসাথে ইরান বদলেছে দীর্ঘদিনের কৌশল। বিশ্লেষকদের মতে, দেশটি এখন আঞ্চলিক মিত্রদের মাধ্যমে শক্তি প্রদর্শন না করে তাদের সুরক্ষায় সামরিক শক্তি ব্যবহার করছে। তেহরানের এই অবস্থান পুরো সংঘাতকে আরও বিস্তৃত ও বিপজ্জনক করে তুলছে। 

লেবাননে ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ থেকে থেকে বাড়ছে। বৈরুতে হামলার জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংযমের আহ্বান উপেক্ষা করে তেহরানসহ ইরানের ৩ শহরে পালটা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পরে উভয় পক্ষই  যুদ্ধবিরতির ঘোষণা দেয়। যা লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয়।

বিশ্লেষকদের মতে, ইসরায়েলে হামলার চালানোর মাধ্যমে ইরানের বার্তা স্পষ্ট। বৈরুত তাদের জন্য রেড লাইন। হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালালে সরাসরি প্রতিক্রিয়া দেখাবে ইরান। 

বর্তমান সংকটের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, ইরানের কৌশলগত অবস্থান বদল। এতদিন আঞ্চলিক মিত্রদের মাধ্যমে প্রভাব বিস্তার ও প্রতিরোধ গড়ে তুললেও এখন নিজেদের সুরক্ষায় সরাসরি সামরিক শক্তি ব্যবহারের পথে হাঁটছে তেহরান। 

সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির গবেষক নেগার মরতা জাভির মতে, ইসরায়েলকে সতর্ক করতে আগে থেকেই ওয়াশিংটনের কাছে বার্তা পাঠিয়েছিল তেহরান। সাম্প্রতিক হামলায় সেই সতর্কতার প্রমাণ মিলেছে। একইসাথে এটিও স্পষ্ট হয়েছে যে, আঞ্চলিক মিত্রদের স্বার্থ উপেক্ষা করে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি সমঝোতা সম্ভব নয়।

এ অবস্থায় কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছেন ট্রাম্প। একদিকে তিনি ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চান, অন্যদিকে ইসরায়েলের সামরিক পদক্ষেপ নিয়ন্ত্রণ করাও তার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 

বিশেষজ্ঞদের মতে, আপাতত সাময়িক যুদ্ধবিরতির সুযোগ থাকলেও স্থায়ী শান্তির সম্ভাবনা আগের চেয়ে আরও জটিল হয়ে পড়েছে। কারণ ইরান, ইসরায়েল ও হিজবুল্লাহ কেউই নিজেদের অবস্থান থেকে সরছে না। 

গত ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ছাড়িয়েছে ৩ হাজার ৬শ। সাম্প্রতিক সময়ে একাধিকবার যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হলেও আদতে সেগুলো কার্যকর হয়নি। 

ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর