হরমুজ বন্ধে বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম 

আপডেট : ১১ জুন ২০২৬, ০৮:৩৫ এএম

ইরান ও আমেরিকার মধ্যে ফের পাল্টাপাল্টি হামলা শুরুর পর গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

গত কদিন ধরেই ইরান যুদ্ধ নিয়ে ফের উত্তেজনা ছড়াচ্ছিল। এর মধ্যে মার্কিন বিমান হামলার পরিপ্রেক্ষিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। ইরানের ঘোষণার পর তেলের দাম ব্যারেল প্রতি ২ ডলারের বেশি বৃদ্ধি পেয়েছে।

ব্রেন্ট অপরিশোধিত তেলের ফিউচার মূল্য ২.৪৭ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৫.৪০ ডলারে পৌঁছেছে, অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২.৮৯ শতাংশ বেড়ে ৯২.৬৩ ডলারে দাঁড়িয়েছে।

ইরানে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠিন হামলা করার হুঁশিয়ারির পরপরই এই হামলা চালানো হলো। ইরানের বন্দরনগরী আব্বাসসহ বেশ কয়েকটি শহরে এই হামলার...
যুদ্ধের ১০০ দিন পেরিয়ে গেলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী শান্তিচুক্তি এখনো অধরা। তবে এই সময়ে অন্তত কয়েকবার দুই দেশ এমন অবস্থায় পৌঁছেছিল, যখন মনে হয়েছিল যুদ্ধের স্থায়ী সমাধান সময়ের ব্যাপার...
বাহরাইন, কুয়েত এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলার দায় স্বীকার করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তারা বলছে, হরমুজ প্রণালিতে ইরানের বন্দর ও দ্বীপগুলোতে মার্কিন...
হরমুজ প্রণালির আকাশসীমায় টহলরত একটি মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার পর ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এই হামলাকে আত্মরক্ষামূলক...
রাজধানী বিজয় সরণি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এবারের বাজেটে নতুন কর আরোপের পরিবর্তে, ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন বাধা দূর করার পাশাপাশি বিনিয়োগ বাড়াতে সুপরিকল্পিত নীতি চান ব্যবসায়ীরা। বিশ্লেষকরা বলছেন, ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়নে জোর দিলে সরকারের...
লক্ষ্মীপুরের রামগতিতে গৃহবধূ মারিয়া আক্তার মীমের (১৬) মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে থানায় মামলা নিতে গড়িমসি করার অভিযোগ ও দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ...
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার ওডিআই সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের সামনে।  আত্মবিশ্বাস ও দলীয় সমন্বয় ধরে রাখতে পারলে দ্বিতীয় ম্যাচ জয় অসম্ভব কিছু নয়, বলছেন সাবেক পেসার নাজমুল হোসেন। নাহিদ রানার...
লোডিং...

এলাকার খবর