খামেনির শেষযাত্রায় ইরান-ইরাক সম্পর্কের নতুন বার্তা

চার দশক আগে রক্তক্ষয়ী যুদ্ধে মুখোমুখি ছিল ইরান ও ইরাক। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে দুই দেশের সম্পর্কের বাস্তবতা। মার্কিন হামলায় নিহত ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষযাত্রায় দেখা গেছে সে চিত্রটাই। বিশ্লেষকদের মতে, এটি শুধু ধর্মীয় শোক নয়। বরং যুক্তরাষ্ট্রকে দেয়া ইরানের আঞ্চলিক প্রভাব ও রাজনৈতিক অবস্থান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ বার্তা।

 

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৮:১৯ এএম

চার দশক আগে রক্তক্ষয়ী যুদ্ধে মুখোমুখি ছিল ইরান ও ইরাক। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে দুই দেশের সম্পর্কের বাস্তবতা। মার্কিন হামলায় নিহত ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষযাত্রায় দেখা গেছে সে চিত্রটাই। বিশ্লেষকদের মতে, এটি শুধু ধর্মীয় শোক নয়। বরং যুক্তরাষ্ট্রকে দেয়া ইরানের আঞ্চলিক প্রভাব ও রাজনৈতিক অবস্থান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ বার্তা।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চার দশক আগে রক্তক্ষয়ী সংঘাতে মুখোমুখি ছিল ইরান-ইরাক। তবে মার্কিন হামলায় নিহত ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষযাত্রায় ছিলো না সেই দ্বৈরথের লেশমাত্র। বরং ইরাকের শোকযাত্রায় লাখো মানুষের উপস্থিতি জানান দিয়েছে মধ্যপ্রাচ্যে বদলে যাওয়া ভূরাজনীতির গুরুত্বপূর্ণ বার্তা।

বিশ্লেষকদের মতে, এটি শুধু ধর্মীয় শোকানুষ্ঠান নয়, বরং ইরানের আঞ্চলিক প্রভাব প্রদর্শনের একটি সুপরিকল্পিত রাজনৈতিক বার্তা। শিয়া মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র ইরাকের নাজাফ ও কারবালায় এই আয়োজনের মাধ্যমে তেহরান দেখিয়েছে, যুদ্ধের অতীত পেরিয়ে বাগদাদে তাদের ধর্মীয় ও রাজনৈতিক প্রভাব এখনও শক্তিশালী।

ইরানের কূটনীতিকের দাবি, এই শোকযাত্রার অন্যতম উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রকে বার্তা দেয়া। তার মতে, বাগদাদে ওয়াশিংটনের দীর্ঘদিনের প্রভাব থাকা সত্ত্বেও ইরাকের রাজনৈতিক ও সামাজিক কাঠামোতে তেহরানের অবস্থান এখনও গুরুত্বপূর্ণ।

অন্যান্য বিশ্লেষকরা বলছেন, ইরাকের প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের আগে এই বিশাল জনসমাগমের মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রকে দেখাতে চেয়েছে যে, ইরাক তাদের আঞ্চলিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। একই সঙ্গে তেহরান বার্তা দিতে চেয়েছে, মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব সীমিত করা সহজ নয়।

তবে এই শোকযাত্রা ইরাকের অভ্যন্তরীণ বিভাজনও তুলে ধরেছে। শিয়া সম্প্রদায়ের অনেকে এটিকে ধর্মীয় সংহতির প্রকাশ হিসেবে দেখলেও, ইরাকি জাতীয়তাবাদীদের একটি অংশ দেশটিতে ইরানের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
ইরানের নেতাদের লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে ‘অতিরিক্ত বাড়াবাড়ি’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে আমেরিকার ওহাইওতে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর