রাজধানীতে বাসা থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোরান এলাকার একটি বাসা থেকে সানজিদা আক্তার মারিয়া (১৮) নামের লালমাটিয়া মহিলা কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৮:৫১ এএম

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোরান এলাকার একটি বাসা থেকে সানজিদা আক্তার মারিয়া (১৮) নামের লালমাটিয়া মহিলা কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে রাত সাড়ে ৮ টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মারিয়া নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার নয়নাবাদ পোস্টের হাতকান্দা নয়াপাড়া গ্রামের মো. মহসিনের মেয়ে। খিলগাঁও থানাধীন দক্ষিণ গোরান এলাকার আলিয়া মাদ্রাসা স্কুলের পাশেই একটি বাসার নিচতলাতে থাকতেন তিনি।

সানজিদা আক্তার মারিয়ার ভাই মো. চান মিয়া বলেন, ‘আমার বোন দক্ষিণ গোরান আলিয়া মাদ্রাসা স্কুলের পাশে ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বসবাস করত। প্রায় আট মাস হল তার বিয়ে হয়েছে। আমার মা আজ সন্ধ্যা থেকে আমার বোনকে কল দেয়। অনেকবার কল দেওয়ার পরেও আমার বোনের সাথে কোন যোগাযোগ করতে না পেরে পরবর্তীতে আমার বোনের স্বামী সাইফুলকে ফোন দিয়ে জিজ্ঞেস করলে সাইফুল বলে বাসায় গিয়ে আপনার মেয়েকে দেখে আসতে। পরবর্তীতে আমরা সাইফুলের বাসায় গিয়ে দেখি বাসার কিচেন সংলগ্ন বারান্দার ফ্লোরে মারিয়া অচেতন অবস্থায় পড়ে আছে। মারিয়ার গলায় একটি দাগও দেখতে পাই আমরা। এরপরে আমরা ৯৯৯ এ কল দিয়ে খিলগাঁও থানা পুলিশের সহযোগিতায় রাত সাড়ে ৮টার দিকে মারিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাই। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে এখানকার কর্তব্যরত চিকিৎসক ১১টা ৩৫ মিনিটে দিকে তাকে মৃত বলে ঘোষণা করে।’

খিলগাঁও থানা পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মারিয়ার স্বামী সাইফুলকে থানা হেফাজতে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে 

ঢাকার কেরানীগঞ্জের বরইতলা এলাকায় গ্যাসলাইনে কাজ করার সময় বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। রাকিব, রাজন ও সুমনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন,...
নতুন কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছে সহ–সভাপতি আমাদের সময়ের চপল মাহমুদ, যুগ্ম সম্পাদক এটিএন নিউজের ফেরদৌস রহমান, সাংগঠনিক সম্পাদক জাগোনিউজের মো. নাজমুল হুসাইন, অর্থ সম্পাদক যায়যায়দিনের নুরে আলম,...
ঢাকার বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেলোয়ার হোসেন নিহত হয়েছেন। দগ্ধ আরও একজন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মুকিম বাজার এলাকার একটি বাসায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত তিন দিনে এটি তৃতীয় অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম ইউনিট কাজ করছে।
টানা ছয় দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আজও কক্সবাজারের বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। জেলার ১০ উপজেলার ৩৫টি ইউনিয়নের অন্তত ১৫০টি গ্রাম এখনো পানির নিচে।
টানা ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জে খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে দুই উপজেলার তিন ইউনিয়নের ২২টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ।
ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৮৯ জনে। আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। ধ্বংসস্তূপের ক্ষয়ক্ষতির পাশাপাশি এখন দেশটির জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে...
চার দশক আগে রক্তক্ষয়ী যুদ্ধে মুখোমুখি ছিল ইরান ও ইরাক। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে দুই দেশের সম্পর্কের বাস্তবতা। মার্কিন হামলায় নিহত ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষযাত্রায়...
লোডিং...

এলাকার খবর