ইরানের হিটলিস্টে সৌদি, বাঁচাতে পারবেন ট্রাম্প?

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১০:০০ পিএম

ইরানের টার্গেট লিস্টে কি এবার নিজেই নাম লেখাল সৌদি আরব? ট্রাম্পের মিত্রকে বাঁচাতে সরাসরি মাঠে নেমেছে আমেরিকা? ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ঝড় কি সামলাতে পারবে রিয়াদ? নাকি আমেরিকার কথায় ইরাকে হামলা চালিয়ে নিজের পায়েই কুড়াল মারল সৌদি? কেনই-বা হঠাৎ ইরাকের আকাশে একসঙ্গে গর্জে উঠল মার্কিন ও সৌদি যুদ্ধবিমান? পরিণামে ক্ষুব্ধ তেহরানের পক্ষ থেকে কী অপেক্ষা করছে সৌদির জন্য?

মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন প্রতি ঘণ্টায় নতুন মোড় নিচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব যৌথভাবে ইরাকের পূর্বাঞ্চলে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর একাধিক অস্ত্র ও লজিস্টিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে। সেন্টকমের দাবি, ‘গত ৭২ ঘণ্টায় ৩০টিরও বেশি ড্রোন হামলার চেষ্টা হয়েছিল মার্কিন সেনা এবং সৌদির জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে।’

ওয়াশিংটনের অভিযোগ, ‘এসব হামলার নির্দেশ দিয়েছিল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি।’ তাই আর অপেক্ষা নয়, সরাসরি পাল্টা আঘাত। একসঙ্গে উড়ে যায় মার্কিন ও সৌদি ফাইটার জেট। টার্গেট—ইরান-সমর্থিত গোষ্ঠীর অস্ত্রভাণ্ডার, লজিস্টিক সেন্টার ও সামরিক অবকাঠামো।

সেন্টকম আরও দাবি করেছে, ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো ৬০০-রও বেশি হামলার চেষ্টা চালিয়েছে মার্কিন স্বার্থের বিরুদ্ধে। অন্যদিকে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইরাকের ভূখণ্ড থেকে সৌদির তেল স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলার পরই এই যৌথ অভিযান। রিয়াদের ভাষায়, ‘এটি ছিল আত্মরক্ষার অধিকার প্রয়োগ। জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের অধীনেই এই পদক্ষেপ।’ তবে একই সঙ্গে সৌদি বলছে, তারা যুদ্ধ চায় না, কিন্তু আগ্রাসনের জবাব অবশ্যই দেবে।

এদিকে স্থানীয় কিছু প্রতিবেদনের দাবি, হামলার লক্ষ্য ছিল ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা পিএমএফের ঘাঁটি। বসরাসহ একাধিক এলাকায় বিকট বিস্ফোরণের খবরও সামনে এসেছে। তবে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো এসব অভিযোগ অস্বীকার করেছে। উত্তেজনা আরও বাড়ে, যখন সেন্টকম জানায়—ইরান অঞ্চলজুড়ে অবস্থানরত মার্কিন বাহিনীর দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। মার্কিন দাবি, সব ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে। তবুও পুরো অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে।

এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই—সৌদি কি এবার সরাসরি ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হলো? নাকি এই যৌথ হামলার মাধ্যমে ওয়াশিংটন বার্তা দিল—মিত্রদের ওপর হামলার জবাব এবার একসঙ্গেই দেওয়া হবে? আর যদি তেহরান এর পাল্টা জবাব দেয়... যদি আবার ক্ষেপণাস্ত্র উড়ে যায়... যদি সৌদির তেল স্থাপনাই হয়ে ওঠে পরবর্তী লক্ষ্য...তাহলে মধ্যপ্রাচ্যের মানচিত্রে শুরু হতে পারে আরও বড় সংঘাত। আর সেই সংঘাতের পরবর্তী বিস্ফোরণ—কোথায়, কখন, আর কতটা ভয়ংকর হবে... সেই উত্তরই হয়তো লুকিয়ে আছে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই।

হোয়াইট হাউসে তখন কূটনৈতিক আলোচনার হিসাব-নিকাশ। সবাই ধরেই নিয়েছিল, আপাতত সংঘাত থেমে গেছে। কিন্তু ঠিক সেই সময়ই ঘটে এমন এক ঘটনা, যা মুহূর্তেই বদলে দেয় পুরো চিত্র। কোনো সতর্কবার্তা নয়, কোনো...
একই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাদা বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ...
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় একাধিক তেল স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনের আকাশসীমায় সৌদির ড্রোনের অনুপ্রবেশ ও আগ্রাসনের পাল্টা জবাবে এই হামলা চালানো হয়...
ইরানের কৌশলগত জলপথ হরমুজ প্রণালি নিয়ে আবারও উত্তেজনা বাড়ছে। ওমানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা এবং উপসাগরীয় আরব দেশগুলোর ভূমিকা নিয়ে তেহরানের সাধারণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে তীব্র প্রতিক্রিয়া। অনেকেই...
চীনে টাইফুন থেকে বেঁচে থাকার প্রশিক্ষণ দিচ্ছে লুশিং ডিজাস্টার সিমুলেশন ট্রেনিং সেন্টার। টাইফুন প্রশিক্ষণ প্রদানের ঘটনা এটিই বিশ্বে প্রথম। এখানকার সেবা নিতে দিনে খরচ হয় ৩ হাজার টাকা। ২০২৫ সালের মে...
তীব্র গ্যাস সংকটে শিল্প খাতে উৎপাদন ব্যাহত হচ্ছে। তাই রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোতে সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস সরবরাহের অনুমতি চেয়েছে পোশাক শিল্পে দেশের বড় দুই ব্যবসায়ী সংগঠন বিজিএমইএ ও...
বাড়ির পাশের একটি জলাশয়ে মাছ চাষের জন্য কচুরিপানা ও ডালপালা সরানোকে কেন্দ্র করে একই পরিবারের দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় ভাসুর আব্দুল হাকিমের...
হবিগঞ্জে নেতাদের গাড়িবহরে হামলা ও মারধরের ঘটনায় ১১ জনের নাম উল্লেখসহ আরও ১০০ জনের নামে মামলা করেছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। এ মামলায় জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনকে প্রধান আসামি করা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর