ইরানে আবারও ব্যাপক হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র 

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৮:২৬ এএম

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর হামলার চেষ্টার পর ইরানকে লক্ষ্য করে ব্যাপক হামলা শুরুর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আজ বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, জর্ডানে মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে থাকা জাহাজের ওপর ইরানের চালানো গুলিবর্ষণের জবাবে এই জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর ঠিক আগের দিনই সংঘাতের পরিধি আরও বিস্তৃত হয়। এদিন ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব প্রথমবারের মতো প্রকাশ্যে যৌথ সামরিক অভিযান চালায়।

বিবিসি বলছে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানের ওপর সামরিক হামলা শুরু করেছিল, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুদ্ধটি মাত্র কয়েক সপ্তাহ স্থায়ী হবে; কিন্তু এখন তা পাঁচ মাস ধরে চলছে এবং এর কোনো সমাপ্তি দেখা যাচ্ছে না।

বুধবার অ্যাক্সিওস নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাতে জানায়, ট্রাম্প সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে সৌদি মন্ত্রী জানান, সৌদি আরব উত্তেজনা প্রশমন করতে চায়।

প্রতিবেদনে বলা হয়, কয়েক দিনের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর আবারও নতুন করে অশান্ত হয়েছে মধ্যপ্রাচ্য। কূটনৈতিক সমাধানের আশায় আলোচনা পুনরায় শুরু হওয়ার আভাস পাওয়ায় উভয় পক্ষই কয়েক দিন ধরে হামলা বন্ধ রেখেছিল। ট্রাম্প এই আলোচনাকে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ বলে অভিহিত করেছিলেন, যদিও তেহরান কোনো ধরনের আলোচনার কথা অস্বীকার করেছিল।

বুধবার হামলার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প ঘোষণা দেন, আগের দিন মার্কিন সেনাদের ওপর হামলার চেষ্টার জন্য তিনি ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন।হোয়াইট হাউসে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা তাদের ওপর অত্যন্ত কঠোর আঘাত হানতে যাচ্ছি, কারণ এখন তাদের পাল্টা আঘাত করার পালা আমাদের।

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, শিশুহত্যাকারী মার্কিন বাহিনীর আগ্রাসী কর্মকাণ্ডের জবাবে তারা জর্ডানে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটি ও একটি কমান্ড সেন্টারকে লক্ষ্যবস্তু করেছে।

সংস্থাটি আরও জানায়, হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করে এবং উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জলপথের একটি অনিরাপদ ও অবৈধ পথদিয়ে চলাচলের সময় তাদের নৌবাহিনী তিনটি তেলবাহী ট্যাঙ্কারে আঘাত হেনেছে।

গত শুক্রবার ট্রাম্প টানা ১৩ রাত ধরে চলা ব্যাপক বোমাবর্ষণ অভিযান স্থগিত করেন। যুক্তরাষ্ট্র তখন জানায়, তারা ইরানের অস্ত্র ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা চালায়। এতে বহু মানুষের প্রাণহানির খবর পাওয়া যায়।

নিজেদের সুন্নি মুসলিম বিশ্বের প্রধান শক্তি হিসেবে বিবেচনা করা সৌদি আরব এবং বৃহত্তম শিয়া মুসলিম দেশ ইরান—এই দুই দেশ কয়েক দশক ধরেই আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াইয়ে লিপ্ত রয়েছে।

ইরানের টার্গেট লিস্টে কি এবার নিজেই নাম লেখাল সৌদি আরব? ট্রাম্পের মিত্রকে বাঁচাতে সরাসরি মাঠে নেমেছে আমেরিকা? ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ঝড় কি সামলাতে পারবে রিয়াদ? নাকি আমেরিকার কথায় ইরাকে...
ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে সৌদি বাহিনীর সঙ্গে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ইরাকের সশস্ত্র গোষ্ঠীর অন্তত ২০ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে ৩২ জন। ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি)...
একই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাদা বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ...
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় একাধিক তেল স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনের আকাশসীমায় সৌদির ড্রোনের অনুপ্রবেশ ও আগ্রাসনের পাল্টা জবাবে এই হামলা চালানো হয়...
কেন সবকিছুতেই বিদেশমুখী হতে হয় ক্রিকেটারদের? অনেকের ধারণা, বিসিবির হাতে টাকার অভাব নেই, তাই বিদেশে পাঠাতে সমস্যা কোথায়? কিন্তু বাস্তবতা হলো, আসল কারণটা টাকার নয়— সক্ষমতার। নির্দিষ্ট করে বললে,...
কয়েক বছর ধরে মানবপাচারে নতুন সংকট সাইবার স্ক্যাম বা সাইবার দাসত্ব। দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে গিয়ে সাইবার দাসত্বের শিকার হচ্ছেন অনেকে। গবেষণা বলছে, চাকরির কথা বলে নেওয়া হলেও ৯৮ শতাংশ চাকরি...
রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে গণহত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে। গতকাল বুধবার বিকেলে রাজধানীর গুলশানে...
আফ্রিকার ডি আর কঙ্গোতে ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাব নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ। দ্রুত বাড়তে থাকা সংক্রমণ ঠেকাতে জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘ জানিয়েছে, কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর