বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য নতুন রুট নিয়ে ঐকমত্যে পৌঁছেছে ইরান ও ওমান। এই জলপথ যৌথভাবে পরিচালনার বিষয়টি এখন দুই দেশ চূড়ান্তভাবে পর্যালোচনা করছে।
শিগগিরই এই জলপথ আবারও জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হতে পারে বলে জানিয়েছে দুই দেশই। রয়টার্স জানিয়েছে এ খবর।
তবে তেহরান বলছে মাস্কাটের সঙ্গে তাদের সমঝোতা হলেও, মার্কিন নৌ অবরোধ ও হুমকি পরিস্থিতি অনিশ্চয়তার দিকে নিতে পারে। এই আলোচনায় যুক্তরাষ্ট্রের কোনো অংশগ্রহণ ছিল না বলেও জানানো হয়েছে।
প্রস্তাবিত চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালি দিয়ে উপসাগরে প্রবেশ করা জাহাজগুলোর নিয়ন্ত্রণ পেতে পারে তেহরান।
এদিকে, লোহিত সাগরের ইয়ানবু বন্দরের কাছে এবং এডেন উপসাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি।
এছাড়া যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে ওমানের কুমজার উপকূলের কাছে একটি ট্যাঙ্কারে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জাহাজের নাবিক এবং জাহাজ নিরাপদ রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।



