আমেরিকার সঙ্গে ‘বন্ধুত্ব’ কমাও, নইলে ‘হামলা’: ইরানের সতর্কতা

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৫:৫৪ পিএম

যুক্তরাষ্ট্রের নতুন যেকোনো হামলার প্রতিশোধ হিসেবে উপসাগরীয় দেশগুলোর গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে বলে সতর্ক করেছে ইরান। এ অবস্থায় দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরনের সংযোগ বন্ধের আহ্বান তেহরানের। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধে অর্ধেকেরও বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র। যদিও এ তথ্য অস্বীকার করেছে হোয়াইট হাউস।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত, অবসানের নামেও প্রতিদিনই পাচ্ছে নতুন মাত্রা। যুদ্ধের গোলকধাঁধা বাড়ছে দুই দেশের হুমকি-পাল্টা হুমকিতে। তবে শুধু দুই দেশই নয়, এই গোলকধাঁধায় অংশ হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো।

তেমনি উপসাগরীয় দেশগুলোকে কঠোর বার্তা দিয়েছে ইরান। দেশটি সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের নতুন করে যেকোনো হামলার প্রতিশোধ হিসেবে অঞ্চলজুড়ে গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে।

এমনকি উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি বন্ধের আহ্বানও জানিয়েছে তেহরান। একই সঙ্গে উপসাগরীয় আরব দেশগুলোকে ওয়াশিংটনের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধ করার আহ্বানও জানানো হয়েছে।

এ অবস্থায় সৌদি আরব বলছে, উত্তেজনা আরও বাড়লে তা কেবল আরও ধ্বংসযজ্ঞই ডেকে আনবে। এজন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে দেশটি।

এদিকে ইরানের সঙ্গে যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইন্টারসেপ্টরের মজুত বিপজ্জনক মাত্রায় কমে গেছে। যুদ্ধ শুরুর পর থেকে অর্ধেকেরও বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র।

ক্ষেপণাস্ত্রের ঘাটতির কারণেই মার্কিন উপদেষ্টারা ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলা স্থগিত রাখতে রাজি করান। তবে হোয়াইট হাউস এ ধরনের তথ্য অস্বীকার করে দাবি করেছে, উপসাগরীয় দেশগুলোর চাপের মুখে ট্রাম্প ওই হামলা স্থগিত করেছিলেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির চাওয়া বাড়তি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস বলছে, গত সপ্তাহে ওভাল...
ইয়েমেন উপকূলের লোহিত সাগরে হামলার শিকার হয়ে একটি ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে। তবে জাহাজে থাকা ১৪ নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। গত মঙ্গলবার ইয়েমেনের হোদেইদা বন্দরের কাছে এ...
ইরানকে ঘিরে সংঘাতের কারণে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে এখন কঠিন রাজনৈতিক ও কৌশলগত চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এই যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত ভবিষ্যতে তার প্রেসিডেন্সির সবচেয়ে বড় ভুল হিসেবে...
মধ্যপ্রাচ্যের জ্বালানি তেল পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি শিগগিরই এমনিতেই খুলে যাবে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি ওই...
আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
একদিন মুক্তির অপেক্ষায় ছিলেন। একের পর এক মামলায় জামিনও মিলেছিল। পরিবারের স্বপ্ন ছিল, হাসপাতালের বিছানা থেকে একদিন সুস্থ হয়ে ফিরে আসবেন আপনজনদের কাছে। কিন্তু সেই অপেক্ষার শেষ হলো না। হাতের...
১৯৫০ সালের পর সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক বিপর্যয় ‘সুপার এল নিনো’র কবলে পড়তে যাচ্ছে বিশ্ববাসী। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, আগামী বছরের শেষ নাগাদ আঘাত হানবে এই দুর্যোগ। ফলে বিশ্বজুড়ে...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার গোপন তৎপরতায় সম্পৃক্ত থাকার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাত শিক্ষকের বিরুদ্ধে তথ্য অনুসন্ধানে পাঁচ সদস্যের...
লোডিং...

এলাকার খবর