৭ এএসপি ও ৪৯ ইন্সপেক্টরকে বাধ্যতামূলক অবসর  

৭ সহকারী পুলিশ কমিশনার (এএসপি) ও ৪৯ পুলিশ পরিদর্শককে (ইন্সপেক্টর) চাকরি থেকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে এ বিষয়টি নিশ্চিত করা হয়। 

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১২:৪৮ পিএম

৭ সহকারী পুলিশ কমিশনার (এএসপি) ও ৪৯ পুলিশ পরিদর্শককে (ইন্সপেক্টর) চাকরি থেকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে এ বিষয়টি নিশ্চিত করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮– এর ৪৫ ধারা অনুসারে জনস্বার্থে সরকারি চাকরি থেকে ৭ সহকারী পুলিশ কমিশনারকে অবসরে পাঠানো হয়েছে। এছাড়া আরেকটি প্রজ্ঞাপনে ৪৯ পুলিশ পরিদর্শককে চাকরি থেকে অবসর দেওয়ার কথা জানানো হয়। 

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তারা বিধি অনুযায়ী অবসর সুবিধা পাবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও উল্লেখ করা হয়েছে। 

এর আগে ২৩ জুলাই পুলিশের ডিআইজি পদমর্যাদার ৩ জনসহ ১৭ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে পুলিশের ডিআইজি রয়েছেন ৩ জন, ১২ জন অতিরিক্ত ডিআইজি এবং ২ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।

কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জুতা পুলিশের এক কর্মকর্তা বহন করেছেন বলে যে খবরটি ছড়িয়েছে তা ঠিক নয় বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। আজ বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক...
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে পৃথক দুটি আদেশে ৫ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ৫ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে...
র‍্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন- এসআরবি নামে আসছে নতুন বাহিনী। এ সংক্রান্ত খসড়ায় গুরুত্ব পাচ্ছে প্রতীক, পতাকা পোশাকসহ কর্মবিধি। নতুন আইন কার্যকর হলে ভিন্ন রূপে দেখা যাবে এ বাহিনীকে।
সম্ভাব্য নানা নাশকতা ও নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় রেখে সারা দেশে পুনরায় অতিরিক্ত সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ। গত ১ আগস্ট প্রথম দফার পর শুক্রবার (৭ আগস্ট) রাতে দ্বিতীয় দফায় দেওয়া এই জরুরি...
রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল বৃহস্পতিবার রাতে ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার...
নেত্রকোণার কলমাকান্দায় একটি কবরস্থান নিয়ে  বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে এলাকাবাসীর  দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের আমগড়া এলাকায় এ...
ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে নাথান লায়নের বলটি সামনে ঠেলে দিয়ে দৌড়ে এক রান নিয়েই সেঞ্চুরি পূর্ণ করেন তামিম। সেই উদযাপনটাও করেছেন বাঁধভাঙা। ছোট্ট করে লাফ দিয়ে হাত ছুড়েছেন শূন্যে। এমন সেঞ্চুরির পর...
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, চলতি অর্থবছরের মধ্যে সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ, পৌরসভাসহ ৫টি নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার দুপুরে মৌলভীবাজার জেলার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর