যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা, ডুবল ইরানের ৩ তেলবাহী ট্যাঙ্কার 

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ এএম

খারগ দ্বীপসহ একাধিক স্থানে ইরানের তিনটি তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনী বলছে, আঞ্চলিক জলসীমায় টহলরত যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজে আইআরজিসি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর রয়টার্সের।

এর আগে এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী জানায়, তেহরান ওয়াশিংটনের কোন জাহাজে হামলা চালালে পাল্টা পদক্ষেপ হিসেবে তাদের ৩টি জাহাজ ধ্বংস করা হবে।

এদিকে, ইরান যুদ্ধ সংক্রান্ত তথ্য ফাঁসের বিষয়ে যুক্তরাষ্ট্রের ৫০ সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে পেন্টাগন। ফাঁস হওয়ার তথ্যের মধ্যে- যুদ্ধের প্রভাবে গুরুত্বপূর্ণ অস্ত্রের ঘাটতি তৈরি হওয়ার বিষয়টিও রয়েছে।

এছাড়া, ইরানকে যুদ্ধ পরিচালনার পাশাপাশি অভ্যন্তরীণ সমস্যা সমাধানের ওপর জোর দেয়ার আহ্বান জানিয়েছেন তেহরানের মেয়র আলিরেজা জাকানি। অন্যথায় দেশটি ভেতর থেকে ক্ষয়প্রাপ্ত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।

আফ্রিকা মহাদেশের আয়তন বাড়িয়ে এবং উত্তর আমেরিকা ও ইউরোপকে ছোট করে দেখিয়ে বিশ্বের নতুন মানচিত্র গ্রহণের পক্ষে প্রস্তাব পাস করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। তবে সংস্থাটির এই পদক্ষেপে মোটেও খুশি নয়...
ছয় সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান। এমন আশঙ্কার কথা জানিয়েছেন তিউনিসিয়ায় দায়িত্ব পালন করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত জোয়ে হুড। 
ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১ ডলার দিয়ে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল। ইরানে নতুন করে মার্কিন হামলা ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার জেরে এই দরপতন হয়েছে বলে...
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
রাজধানীর বাড্ডায় একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে ওই আগুনের সূত্রপাত।
দুই দিনের সফরে আজ রোববার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হওয়ার পর ঠাকুরগাঁওয়ে এটাই তাঁর প্রথম সফর।
রাজধানীতে পৃথক দুই ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। শনির আখড়ায় প্রকাশ্যে ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে আসলাম নামে এক ব্যবসায়ীকে গুলি করেছ দুর্বৃত্তরা। আর দারুস সালাম এলাকায় জেসমিন আক্তার নামে এক নারী...
প্রয়াত ক্রীড়া ভাষ্যকারদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের কাছে তাদের শিল্পকর্মকে বাঁচিয়ে রাখার প্রত্যয়ে স্মরণসভা এবং দোয়া মাহফিল করেছে বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস...
লোডিং...

এলাকার খবর