সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা

সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলায় প্রশ্নের মুখে মক্কা চুক্তি। এদিকে সামরিক পদক্ষেপ নয়, নিন্দা ও সংহতি জানিয়ে পাশে আছে জোটসঙ্গী তুরস্ক-পাকিস্তান। বিশ্লেষকেরা বলছেন, আপাতত সংঘাত এড়িয়ে রিয়াদকে গোয়েন্দা তথ্যসহ অন্যান্য সহযোগিতা দেবে আঙ্কারা-ইসলামাবাদ। তবে সৌদিতে হামলা অব্যাহত থাকলে, মক্কা চুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠবে অচিরেই।

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ এএম

সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলায় প্রশ্নের মুখে মক্কা চুক্তি। এদিকে সামরিক পদক্ষেপ নয়, নিন্দা ও সংহতি জানিয়ে পাশে আছে জোটসঙ্গী তুরস্ক-পাকিস্তান। বিশ্লেষকেরা বলছেন, আপাতত সংঘাত এড়িয়ে রিয়াদকে গোয়েন্দা তথ্যসহ অন্যান্য সহযোগিতা দেবে আঙ্কারা-ইসলামাবাদ। তবে সৌদিতে হামলা অব্যাহত থাকলে, মক্কা চুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠবে অচিরেই।

আবারও নিজেদের সক্ষমতার জানান দিলো হুতি বিদ্রোহীরা। গত সপ্তাহে বড় ধরনের তাণ্ডব চালায় সৌদি আরবে। বেসামরিকসহ আক্রান্ত হয় চারটি শহর ও তেল শোধনাগার।

এবার হুতিদের হামলা জন্ম দিয়েছে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের। প্রথমত, তেল সরবরাহকারী হিসেবে কতটা নির্ভরযোগ্য রিয়াদ? আর দ্বিতীয়ত, কতটা কার্যকর মক্কা চুক্তি?

হামলার তীব্র নিন্দা ও সংহতি প্রকাশ করে পাশে থাকার অঙ্গীকার করে পাকিস্তান-তুরস্ক। তবে, সরাসরি সামরিক সহায়তার ঘোষণা দেয়নি কেউই।

অথচ গত মাসে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বলা হয়, এক দেশের ওপর হামলা বিবেচিত হবে অন্যদের ওপর হামলা বলে। কিন্তু, সৌদি আক্রান্ত হওয়ার পরও প্রতিশ্রুতির প্রয়োগ নেই কেন?

সবার নজর এখন তরস্ক ও পাকিস্তানের দিকে। চুক্তি মেনে হামলার মূল্যায়ন প্রকিয়া ও পাল্টা প্রতিক্রিয়া কী হবে, সেটাই এখন বড় প্রশ্ন।

বিশ্লেষকেরা বলছেন, তাৎক্ষণিকভাবে সামরিক পদক্ষেপ নেবে না আঙ্কারা-ইসলামাবাদ। রিয়াদকে বরং সহযোগিতা করবে গোয়েন্দা তথ্য, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন সক্ষমতা দিয়ে।

এদিকে, সৌদিতে হামলা অব্যাহত থাকলে বিতর্কিত হবে মক্কা চুক্তি। প্রশ্ন উঠবে-একজনের ওপর হামলার অর্থ সবার ওপর হামলা; এটা কি রাজনৈতিক বক্তব্য, নাকি প্রতিরোধ সক্ষমতাও।

বিশ্লেষকদের মতে, সৌদিতে হুতিদের হামলা শুধুই সামরিক ঘটনা নয় বরং নতুন জোটের বিশ্বাসযোগ্যতা ও সক্ষমতার পরীক্ষা।

তথ্যসূত্র: আল–জাজিরা।

ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ের পর বৃহস্পতিবার এই বন্দরের নিয়ন্ত্রণ নেয় ইরানপন্থী হুতিরা। পরে লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালির মাঝে অবস্থিত পেরিম দ্বীপ থেকে সেনা প্রত্যাহার করে নেয়...
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ক্রমেই বিপাকে পড়ছে যুক্তরাষ্ট্র। ইরানের দখল থেকে হরমুজের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হওয়া যুক্তরাষ্ট্রের সামনে এখন বড় চ্যালেঞ্জ হুতিদের কাছ থেকে বাব আল-মান্দেব প্রণালি সুরক্ষিত...
বিশ্ব রাজনীতির দৃশ্যপট পাল্টে দেওয়া নাইন-ইলেভেন হামলার ২৫ বছর পূর্তি আজ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় নিউইয়র্কে টুইন টাওয়ার ধ্বংস এবং ভার্জিনিয়ায় পেন্টাগন কার্যালয়ের ব্যাপক ক্ষতি হয়। মারা যান...
জর্ডানে একটি মার্কিনঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলায় কয়েকটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে বড় ধরনের চাপে পড়েছে টেক্সটাইল শিল্প। গত দেড় মাসে স্পিনিং, নিটিং, ডায়িং কারখানায় উৎপাদন সক্ষমতা নেমেছে ৩ ভাগের এক ভাগে। কোথাও গ্যাসের চাপ এতটাই কম যে মেশিন চলছে...
২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ১০ হাজার কোটি ডলারে নিয়ে যেতে চায় রাশিয়া ও ভারত। এছাড়া প্রতিরক্ষা, জ্বালানি ও বিরল খনিজ উপাদান খাতে পারস্পরিক সহযোগিতাও বাড়াতে চায় দু’দেশ।
একটা সকাল। চারটি বিমান। কয়েক ঘণ্টায় বদলে গেল পুরো পৃথিবী। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর। নিউইয়র্কের আকাশে একটি বিমান আঘাত করল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় বিমান আছড়ে...
চট্টগ্রাম নগরের বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) ‘এছাক ব্রাদার্স ডিপো’ থেকে পাঁচটি কনটেইনারে পণ্য রপ্তানির সব আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছিল। চট্টগ্রাম কাস্টমসের স্বয়ংক্রিয় সফটওয়্যার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর