হরমুজ প্রণালিতে নতুন পথ খোলা নিয়ে ওমানে উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আজকের বৈঠক স্থগিত করা হয়েছে। সর্বসম্মত ঐকমত্যের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওমান। রয়টার্স জানিয়েছে এ খবর।
কয়েকটি দেশের অনুরোধে এমন পদক্ষেপ বলে জানিয়েছে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়। আলোচনার মাধ্যমে বৈঠকের পরবর্তী তারিখ নির্ধারণ করা হবে বলেও জানায় তেহরান।
হরমুজ প্রণালিতে ইরান-ওমান যৌথ পথ খোলা নিয়ে আজ মাসকাটে উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা ছিল।
এদিকে, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



