আসাদের পতনের পর সিরিয়ায় সরকারবিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পিএম

জ্বালানি তেলের দাম বাড়ানোয় সিরিয়ায় বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সোমবার দেশটির প্রধান কয়েকটি মহাসড়ক অবরুদ্ধ করে রাখেন বিক্ষোভকারীরা। দ্রুত সংকট সমাধানের দাবি জানিয়েছেন তারা। দুই বছর আগে বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির পর এটিই সিরিয়ায় সবচেয়ে ব্যাপক বিক্ষোভ।

রোববার ডিজেলের দাম ৪০ শতাংশ এবং পেট্রলের দাম ২৮ শতাংশ পর্যন্ত বাড়ায় সিরিয়া সরকার। কারণ হিসেবে, বৈশ্বিকভাবে জ্বালানি সংগ্রহের খরচ হঠাৎ বেড়ে যাওয়ায় সাময়িক মূল্যবৃদ্ধির কথা বলা হয়েছে।

এ ছাড়া, দাম বাড়ানোর পেছনে গুরুত্বপূর্ণ বানিয়াস শোধনাগার সংস্কারের কথাও উল্লেখ করেছে দেশটির সরকার। সংস্কারের পর, এই শোধনাগারের উৎপাদনক্ষমতা প্রতিদিন ৮০ হাজার ব্যারেল থেকে বেড়ে ১ লাখ ৩০ হাজার ব্যারেল হবে।

জ্বালানির দাম বাড়ার প্রতিবাদে সিরিয়ার হামা, খান শেইখুন ও মারাত আল-নুমান শহরে বিক্ষোভ হয়েছে। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন হাজারো মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র প্রতিক্রিয়া জানানো হয়।

একজন বিক্ষোভকারী বলেন, ‘এই প্রতিবাদের মূল কারণ হলো ডিজেল এবং সামগ্রিকভাবে জ্বালানির দাম বৃদ্ধি। সাধারণ মানুষের চাওয়া, ডিজেলের দাম কমানো হোক। আমরা বাড়তি মজুরি চাই না, আমরা চাই, জ্বালানির দাম কম হোক।’

দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকটের মুখে থাকা সিরীয়দের ওপর জ্বালানির দাম বৃদ্ধি বাড়তি চাপ সৃষ্টি করেছে। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির হিসাবে, বর্তমানে ৯০ শতাংশ সিরীয় দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে।

আরেকজন বিক্ষুব্ধ বলেন, ‘ডিজেলের দাম বাড়ায় সামনের দিনে শাকসবজি ও খাদ্যপণ্যের দামও বেড়ে যাবে। সত্যি বলতে, এভাবে জীবন চালানো যায় না। এই মূল্যবৃদ্ধির দ্রুত সমাধান বের করতে হবে।’

এর আগে, শনিবার সিরিয়ার জ্বালানিমন্ত্রী মোহাম্মদ আল-বশির জানান, দেশটিতে বর্তমানে প্রতিদিন ১ লাখ ২ হাজার ব্যারেল তেল উৎপাদিত হচ্ছে। তবে, চাহিদা প্রায় ৩ লাখ ২৫ হাজার ব্যারেল। এই ঘাটতি পূরণের জন্য আমদানির ওপর নির্ভর করতে হচ্ছে।

ইয়েমেনের হুতিদের দ্রুত অগ্রগতি ও সৌদি আরবে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলায় কঠিন চাপে রিয়াদ। সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও বড় ধরনের অভিযান দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে পারে। আবার নীরব থাকলেও আঞ্চলিক...
ইয়েমেনের তেল ও গ্যাসসমৃদ্ধ প্রদেশ মারিব দখলের চেষ্টায় ভারী অস্ত্রশস্ত্র নিয়ে অগ্রসর হচ্ছে হুতি বাহিনী। এদিকে, মারিব শহর রক্ষায় প্রতিরক্ষা শক্তিশালী করেছে সৌদি ও সরকারি বাহিনী। গত ২৪ ঘণ্টায়...
হরমুজ প্রণালিতে নতুন পথ খোলা নিয়ে ওমানে উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আজকের বৈঠক স্থগিত করা হয়েছে। সর্বসম্মত ঐকমত্যের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওমান। রয়টার্স জানিয়েছে এ...
সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলায় প্রশ্নের মুখে মক্কা চুক্তি। এদিকে সামরিক পদক্ষেপ নয়, নিন্দা ও সংহতি জানিয়ে পাশে আছে জোটসঙ্গী তুরস্ক-পাকিস্তান। বিশ্লেষকেরা বলছেন, আপাতত সংঘাত এড়িয়ে রিয়াদকে...
বেনাপোল বন্দর দিয়ে গত দুই মাসে আমদানি হয়েছে সাড়ে ৩ লাখ কেজি ভারতীয় ইলিশ। আমদানি করা ভারতীয় ইলিশকে দেশের ইলিশ দাবি করে বেশি দামেই বিক্রি করছেন ব্যবসায়ীরা। স্বাদ ও গন্ধ দেশি ইলিশের মতো নয় বলে অভিযোগ...
মাছ-মাংসের বাজারে তো পা ফেলার উপায় নেই, তাই বলে কি একটু ডিম খেয়ে বেঁচে থাকার উপায়ও থাকবে না? নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে আগুন লাগার পর সাধারণ মানুষ যখন আমিষের উৎস হিসেবে ডিমের ওপর ভরসা করে, ঠিক...
ইসলামী ব্যাংক নিয়ে চাকরিচ্যুত কর্মী ও গ্রাহক ফোরমের মুখোমুখি অবস্থানের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটি নিয়ে এমন ঘটনা ভালো কোন বার্তা দিচ্ছে না বলে মন্তব্য করেছেন...
ঢাকার কেরাণীগঞ্জের আরশিনগর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মো. ফরহাদ হোসেন নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ফরহাদ রায়ের বাজারের সন্ত্রাসী পাটালি গ্রুপের সদস্য। মঙ্গলবার দুপুর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর