বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী, ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম

বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যপথগুলোতে অস্থিরতার জেরে উর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম। বুধবার ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে প্রায় ১০৬ ডলার। জ্বালানি সংকটের প্রভাব পড়ছে মানুষের খাদ্য নিরাপত্তার ওপরও। জ্বালানির পাশপাশি সার রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় সংকট আরও বাড়ার আশঙ্কা করছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা।

হরমুজের পর লোহিত সাগরের বাব আল মান্দেব ঘিরে চলমান সংঘাতে বিশ্বজুড়ে আবারও তীব্র হয়ে উঠছে জ্বালানী সংকট। মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া সংঘাত বিশ্ব তেল সরবরাহ ব্যবস্থাকে নড়িয়ে দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাজারে।

জ্বালানি সংকট থেকে মুক্তি পায়নি খোদ যুক্তরাষ্ট্র। এরই মধ্যে সেখানে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়িয়েছে ১শ ডলার।

জ্বালানি সংকটে ৫ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে যুক্তরাজ্যের মূল্যস্ফীতি। আগস্টে সেখানে মূল্যস্ফীতির হার ২.৯ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩.১ শতাংশে।

জ্বালানি সংকট ভোগান্তি বাড়িয়েছে এশিয়ার দেশগুলোর জন্য। জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় নানা ধরনের ভর্তুকি দিচ্ছে পাকিস্তান সরকার। এরপরও আন্তর্জাতিক বাজারের চাপে তা টেকসই হচ্ছে না।

বৈশ্বিক এই জ্বালানি সংকটে নতুন করে চাপ বাড়ছে খাদ্য নিরাপত্তার ওপর। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিঘ্ন এবং কৃষ্ণসাগরে রপ্তানি ব্যবস্থার অনিশ্চয়তা শুধু জ্বালানি ও বাণিজ্যকেই প্রভাবিত করছে না, এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে কৃষি উৎপাদন ও খাদ্য সরবরাহ ব্যবস্থায়।

জ্বালানির পাশপাশি সার রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় সংকট আরও বাড়ার আশঙ্কা করছে বিশ্ব খাদ্য কর্মসূচি। সংকট মোকাবিলায় কৃষ্ণসাগর দিয়ে পণবাহী জাহাজ চলাচল ঝুঁকিমুক্ত রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব।

অ্যান্তোনিও গুতেরেস, মহাসচিব, জাতিসংঘ

আমরা বেসামরিক নাগরিকদের ওপর যেকোনো হামলার নিন্দা জানিয়ে আসছি। সেইসাথে খাদ্য নিরাপত্তা, সার ও জ্বালানির ক্ষেত্রে কৃষ্ণসাগরে বিদ্যমান কার্যকর অবরোধ নিয়েও আমরা উদ্বিগ্ন। কারণ এই নৌপথে অবরোধ মধ্যপ্রাচ্য সংকটের কারণে সৃষ্ট সমস্যাগুলোকে আরও বাড়িয়ে তুলছে।

পরিস্থিতির উন্নতি না হলে চলতি বছরের মত ২০২৭ সালের কৃষি উৎপাদনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা।

ইরান যুদ্ধ ইস্যুতে অভিশংসনের ঝুঁকিতে রয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। হেগসেথের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছেন তার নিজ দল রিপাবলিকান পার্টির আইনপ্রণেতা থমাস ম্যাসি। বার্তা...
ইরান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে বলে আবারও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের ডাবলিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সম্ভবত মধ্যবর্তী নির্বাচনের ঠিক পরপরই এই...
সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলায় প্রশ্নের মুখে মক্কা চুক্তি। এদিকে সামরিক পদক্ষেপ নয়, নিন্দা ও সংহতি জানিয়ে পাশে আছে জোটসঙ্গী তুরস্ক-পাকিস্তান। বিশ্লেষকেরা বলছেন, আপাতত সংঘাত এড়িয়ে রিয়াদকে...
ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ের পর বৃহস্পতিবার এই বন্দরের নিয়ন্ত্রণ নেয় ইরানপন্থী হুতিরা। পরে লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালির মাঝে অবস্থিত পেরিম দ্বীপ থেকে সেনা প্রত্যাহার করে নেয়...
স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি জানান, ৬ জুনের আগেই নির্বাচন...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর বাণিজ্য শুল্ক ও আগ্রাসী নীতির মুখে কানাডার দিকে ঝুঁকছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সম্পর্কোন্নয়ের লক্ষ্যে কানাডাকে প্রথম অ্যাসোসিয়েট মেম্বার বা সহযোগী সদস্য...
ঢাকা ও খুলনা রেঞ্জে নতুন ডিআইজি পদায়নসহ পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ...
৩ বছর পর আবারও সুদের হার বাড়াল মার্কিন কেন্দ্রীয় ব্যাংক৩ বছর পর আবারও সুদের হার বাড়াল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। বুধবার সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৩ দশমিক সাত পাঁচ থেকে ৪ শতাংশের মধ্যে...
লোডিং...

এলাকার খবর