ডোপ টেস্টের কথা শুনে পুলিশ ফাঁড়ি থেকে লাপাত্তা এসআই

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পিএম

চাঁদপুর শহরের নতুন বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই মামুন উর রশিদের ডোপ টেস্ট করানোর উদ্যোগ নেওয়ার পর থেকে তাকে ফাঁড়ি ও বাসায় পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ বিভাগে আলোচনা শুরু হয়েছে।

নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, এসআই মামুনের চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ সুপারের নির্দেশে তার ডোপ টেস্ট করানোর উদ্যোগ নেওয়া হয়। তবে পরীক্ষার জন্য তাকে খোঁজ করা হলে ফাঁড়িতে পাওয়া যায়নি। পরে বাসায় গিয়েও তার সন্ধান মেলেনি।

ফাঁড়ির ইনচার্জ আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, তাৎক্ষণিকভাবে এসআই মামুন উর রশিদের গ্রামের বাড়ির সুনির্দিষ্ট ঠিকানা জানাতে পারেননি থানা ও ফাঁড়ির কর্মকর্তারা।

তবে এখন পর্যন্ত কোনো পরীক্ষার মাধ্যমে এসআই মামুন উর রশিদ মাদক গ্রহণ করেছেন—এমন প্রমাণ পাওয়া যায়নি। তিনি কেন ফাঁড়ি ও বাসায় অনুপস্থিত, সেটিও এখনো স্পষ্ট নয়।

চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘দুই দিন ধরে এসআই মামুনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তার ডোপ টেস্ট হওয়ার কথা ছিল। এখন আইনগত প্রক্রিয়ায় তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

লক্ষ্মীপুরের রামগঞ্জে চুরি যাওয়া একটি গরু বিএনপির এক নেতার গোয়ালঘর থেকে উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গরুটি উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ওই নেতার বাড়ির সামনে জড়ো হন।...
রাজশাহী অঞ্চল থেকে লুট হওয়া সরকারি ১৬৪ অস্ত্রের মধ্যে ১৪৮টি উদ্ধার করা হয়েছে। এখনো সন্ধান মেলেনি ১৬টি অস্ত্র ও প্রায় ৪ হাজার ৮০০ গুলির। এসব অস্ত্রের তথ্যদাতাদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে র‍্যাব। 
নেত্রকোণায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে পুলিশের হাতে আটক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সেই নেত্রীকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর...
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এবার ৯ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ছয়জন হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তিনজনকে জেলা সদরে ২৫০ শয্যা...
শ্রমিক পাঠানো নিয়ে রিক্রুটিং এজেন্সিগুলোকে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকার হয়রানি করছে বলে অভিযোগ বায়রার সদস্যদের। মালয়েশিয়ার শ্রমবাজার রক্ষায় সিন্ডিকেট ভেঙে স্বচ্ছ ও উন্মুক্ত জনশক্তি রপ্তানি চালুর দাবি...
মশা নিধনে কীটনাশকের নামে কেরোসিন সরবরাহের অভিযোগ তদন্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ভাণ্ডারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন–দুদক। এসময় সটকে পড়েন কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই। মশার...
ভাবুন তো—‘ফুললি ফান্ডেড’ বৃত্তিতে বিদেশি একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার সব প্রস্তুতি আপনার শেষ, বিমানের টিকিটও হয়তো কেটে ফেলেছেন! কিন্তু হঠাৎ আকাশ থেকে পড়ার মতো অবস্থা! এ কী! এত বড় প্রতারণা!...
চার বছর আগে অপহরণের পর হত্যা করা হয়েছে—এমন ধারণা ছিল পরিবারের। তবে দীর্ঘ চার বছর পর পটুয়াখালী ডিবি পুলিশের তৎপরতায় আত্মগোপনে থাকা অবস্থায় জীবিত উদ্ধার হয়েছেন সেই আব্দুল মান্নান প্যাদা।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর