হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম

ব্যাপক ঝুঁকি নিয়ে হরমুজ প্রণালিতে চলছে বাণিজ্যিক জাহাজ। গত ২৪ ঘণ্টায় ৫টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ইরানের দাবি, তেলবাহী ট্যাঙ্কারে আগুন, নৌমাইনের আঘাত এবং মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, হরমুজে হামলার সংখ্যা ১৩০ ছাড়িয়েছে, নিহত হয়েছেন ২৫ নাবিক। খবর রয়টার্সের।

হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী জাহাজে আগুন লাগার খবর দিয়েছে ইরানের নৌবাহিনী ও বিপ্লবী গার্ড। তাদের দাবি, কয়েকটি ট্যাঙ্কার নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।এর মধ্যে একটি সুপার ট্যাঙ্কারও রয়েছে। 

ইরানের দাবি, একাধিক জাহাজে হামলা ও আগুন দেয়া হয়েছে। নিরাপদ পথের বাইরে চলাচল এবং জাহাজের শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রাখার কারণে  ঝুঁকি বাড়ছে।  

এদিকে, কেশম দ্বীপের আকাশে একটি মার্কিন এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের। তবে এ ঘটনায় কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র। 

ওয়াশিংটন ইনস্টিটিউট অব নিয়ার ইস্ট পলিসির হিসাবে, অক্টোবরে হরমুজ প্রণালিতে ৩৭টি বাণিজ্যিক ও ট্যাঙ্কার জাহাজে হামলা হয়েছে। সংঘাত শুরুর পর এক মাসে এটিই সর্বোচ্চ। 

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা-আইএমওর হিসাবে, ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ১৩৪টি জাহাজে হামলা হয়েছে। নিহত হয়েছে অন্তত ২৫ জন, যাদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয়।

বাহরাইনে অবস্থিত আমেরিকার একটি রাডার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড–আইআরজিসি। ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক শহরে একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে এ পদক্ষেপ...
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে রাশিয়া। এই মুহুর্তে, ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গেও যোগাযোগ রক্ষা করে চলেছে পুতিন প্রশাসন। মস্কোর...
লেবাননে স্বাভাবিক জীবনে ফিরতে চায় দক্ষিণাঞ্চলের তেবনিন এতিমখানার মেয়েরা। ইসরায়েলি হামলায় অভিভাবক হারানো এই মেয়েদের কেউ হতে চায় চিকিৎসক, আবার কেউ উচ্চতর ডিগ্রি নেয়ার স্বপ্ন দেখছেন। তবে, নতুন করে...
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আজ বুধবার এ তথ্য জানিয়েছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। 
বিশ্ব রাজনীতির নানা সংকটের মধ্যে চীনের শেনঝেনে মুখোমুখি হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের রাষ্ট্রপ্রধান। এপেক সম্মেলনের ফাঁকে হতে যাচ্ছে বহুল আলোচিত এক ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক। আলোচনায়...
বিশ্বের অন্যতম বড় সামরিক শক্তিধর দেশ তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে কাতার। শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দপ্তর এ ঘোষণা দিয়েছে।
২৪–এর গণঅভ্যুত্থানে সাধারণ মানুষের পক্ষ নেওয়ায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ।  শনিবার সন্ধ্যায় রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবে ভেটারান্স ডের অনুষ্ঠানে...
গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় বাসের ধাক্কায় মহিবুল মোল্লা নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন পথচারী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় জনতা খুলনাগামী ফাল্গুনী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর