প্রেমিকের সঙ্গে বিয়েতে নারাজ, পরিবারের ১৩ সদস্যকে বিষ খাইয়ে হত্যা 

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০১:২৫ পিএম

মেয়ের পছন্দের ছেলের সঙ্গে বিয়ে দিতে রাজি ছিল না পরিবার। তাতেই ক্ষুব্ধ হয়ে পরিবারের ১৩ সদস্যকে বিষ খাইয়ে হত্যা হত্যা করেছেন এক তরুণী। ভয়ংকর এই ঘটনা ঘটেছে পাকিস্তানের সিন্ধ প্রদেশে। গত ১৯ আগস্ট প্রদেশটির খয়েরপুরের কাছে হাইবত খান ব্রোহি নামে এক গ্রামে এই ঘটনা ঘটে। গত রোববার অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

স্থানীয় পুলিশ জানায়,  এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই তরুণীর। বিয়েও করতে চেয়েছিল তাঁকে। তবে এই বিয়েতে রাজি ছিল না মেয়েটির পরিবার। এতেই পরিবারের ওপর ক্ষুব্ধ হয়ে প্রেমিকের সঙ্গে মিলে পুরো পরিবারকে হত্যা করেন অভিযুক্ত তরুণী। 

স্থানীয় পুলিশ কর্মকর্তা ইনায়াত শাহ বলেন, পরিবারের ১৩ জন্য সদস্যকে বিষ মেশানো খাবার খাওয়ান অভিযুক্ত। সেই খাবার খেয়ে তাঁরা অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কাউকেই বাঁচানো যায়নি। মৃতদেহগুলো ময়নাতদন্তের পর জানা যায়, সকলেরই মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। 

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে বাড়িতে থাকা আটাতেই মেশানো হয়েছিল এই  বিষ। সেই আটার রুটি বানিয়ে পুরো পরিবারকে খাওয়ান অভিযুক্ত। এই হত্যাকাণ্ডে তরুণীর মূল পরামর্শদাতা ছিলেন তাঁর প্রেমিক। গত রোববার অভিযুক্তকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের সময় এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন অভিযুক্ত।

ভারত থেকে কাউকে বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে ডিপোর্টেশন সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের জন্য কোনও রাজ্য সরকারকে আদালতের খরচ বা ক্ষতিপূরণ দিতে বলার ঘটনা এই প্রথম। মুমতাজ বেগমের পরিবার গৌহাটি হাইকোর্টে হেবিয়াস...
সিন্ধু নদের পানি বণ্টন নিয়ে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বিরোধ এবার নতুন মোড় নিয়েছে। নেদারল্যান্ডসের হেগের স্থায়ী সালিশি আদালত সিন্ধু পানি চুক্তি বহাল রাখার পক্ষে রায় দেওয়ার পর তা সরাসরি...
নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যার তাণ্ডবের মধ্যে এক অদ্ভুত লুটের ঘটনা সামনে এসেছে। বন্যার উত্তাল স্রোতে ভেসে আসা একটি ব্যাংকের ভল্ট ভেঙে ভেতরে থাকা বিপুল অর্থ লুটে নিয়েছে কিছু মানুষ। এরই মধ্যে ২৯...
পাকিস্তানের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১ শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস...
তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তার চেহারা কেমন হতে পারে? সেখানে কি আগের মতোই লাখ লাখ সেনা, বিশাল ট্যাংক বহর মোতায়েন কিংবা দীর্ঘস্থায়ী গোলাবর্ষণ হবে? নাকি ভিন্ন কোন কৌশল থাকবে? রুশ গণমাধ্যম আরটির...
মালয়েশিয়ার জোহর রাজ্যে আলাদা অভিযানে ৩টি কারখানা থেকে ১৫৫ বাংলাদেশিসহ ২৩৪ বিদেশি শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত এবং এক কর্মকর্তা আহত হয়েছেন। আজ বুধবার সকালে হাটহাজারী ফায়ারিং রেঞ্জে এই ঘটনা ঘটে। 
কক্সবাজারের রামুতে বিজিবি চেকপোস্ট ইয়াবাসহ মোহাম্মদ আলী মুন্না শিকদার (২৭) নামের এক এপিবিএন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ৫৪ হাজার ইয়াবা, একটি মোটরসাইকেল, দুটি আইফোন ও নগদ ৫০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর