পাকিস্তানে এক বছরে সন্ত্রাসী হামলায় নিহত প্রায় ৪ হাজার

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ পিএম

চলতি বছর সন্ত্রাসী হামলায় প্রাণহানির রেকর্ড হয়েছে পাকিস্তানে। ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত সন্ত্রাসী হামলায় দেশটিতে নিহত হয়েছেন অন্তত ৩ হাজার ৮২২ জন। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে সাউথ এশিয়া টেরোরিজম পোর্টাল (এসএটিপি)। প্রতিবেদন বলছে, ২০১৫ সালের পর এই প্রথম পাকিস্তানে এক বছরে এত বেশি সংখ্যক প্রাণহানি হয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে পাকিস্তানে সন্ত্রাসী হামলা প্রায় নিত্যদিনের ঘটনা। বিভিন্ন জঙ্গি সংগঠন এবং তাদের সাথে সম্পৃক্ত গোষ্ঠীর হামলায় প্রায়ই হতাহতের সাক্ষী হয় পাকিস্তান। বুধবার এক প্রতিবেদনে এসএটিপি জানিয়েছে, ২০১৪ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত পাকিস্তানে সন্ত্রাসবাদে নিহতের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে।

এসএটিপি-র পরিসংখ্যান বিশ্লেষণ করে জানা গেছে, ২০১৫ সালের তুলনায় ২০২৫ সালে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা ৭০.৯৩ শতাংশ বেড়েছে।

পাকিস্তানের ইতিহাসে সন্ত্রাসী হামলার শিকার হয়ে এক বছরে সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছিল ২০১৪ সালে। সে বছর দেশটিতে সন্ত্রাসী হামলায় ৫ হাজার ৫১০ জন প্রাণ হারান। উল্লেখ্য, ২০১৪ সালে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে হামলা চালিয়েছিল নিষিদ্ধ গোষ্ঠী টিটিপি। সেই হামলায় ১৫০ জন নিহত হয়। তার পরের বছর ২০১৫ সালে দেশটিতে সন্ত্রাসী হামলায় প্রাণ হারান ৩ হাজার ৬৮৫ জন।

পরবর্তী বছরগুলোতে নিহতের সংখ্যা কমে আসলেও ২০২২ সাল থেকে তা আবারও বাড়তে থাকে। টানা কয়েক বছর বিরতির পর ওই বছরই চার অঙ্কে উন্নীত হয় নিহতের সংখ্যা। তারপর ২০২৩ ও ২০২৪ সালেও এই সংখ্যায় ঊর্ধ্বগতি দেখা যায়।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই আফগানিস্তানের সীমান্তবর্তী দুই পাকিস্তানি প্রদেশ খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সন্ত্রাসী তৎপরতা ও হামলা বেড়েছে।

এর আগে এক প্রতিবেদনে ইসলামাবাদভিত্তিক থিংকট্যাংক সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (সিআরএসএস) জানায়, বিগত যে কোনো বছরের তুলনায় ২০২৫ সালের ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাসে পাকিস্তানে সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্ট সহিংসতার হার ৪৬ শতাংশ বেড়েছে।

বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার অন্যতম অস্থির অঞ্চল। স্বাধীনতার দাবি, রাজনৈতিক বঞ্চনা, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ভূরাজনীতির টানাপোড়েন এই সংকটকে বারবার নতুন করে সামনে...
পাকিস্তানের জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বেলুচিস্তানের ‘স্বাধীনতা’ ঘোষণার খবর। গত বুধবার নিজেকে বেলুচিস্তানের প্রতিনিধি দাবি করে মীর ইয়ার বালুচ নামের এক ব্যক্তি নিজের এক্স হ্যান্ডলে দাবি...
বালুচিস্তান পাকিস্তান থেকে স্বাধীনতা ঘোষণা করেছে—এমন একটি দাবি সংবলিত বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ‘রিপাবলিক অব বালুচিস্তান’ (বালুচিস্তান প্রজাতন্ত্র) নামে ভাইরাল ওই...
হরমুজ প্রণালি নিয়ে অচলাবস্থার জেরে ইরানের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে একজন নিহত ও দুজন আহত হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
একসময় ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় ছোট্ট অঞ্জলি চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন সানা সাঈদ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত সেই সিনেমার শিশুশিল্পী এবার প্রকাশ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর