কারাবন্দী ইমরান খানের বোন গ্রেপ্তার 

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পিএম

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। রোববার লাহোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

লাহোর জেলা প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, আলিমা খানকে গ্রেপ্তার কোরে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর।

গোয়েন্দা তথ্যের বরাতে জেলা প্রশাসন বলেছে, জনসমক্ষে আলিমা খানের যেকোনো ধরনের উপস্থিতি জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি তৈরি করতে পারে।

এদিকে, কারাগারে থাকা ইমরানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর রাজধানী ইসলামাবাদে বিক্ষোভ-সমাবেশের পরিকল্পনা করছে তার দল।

শনিবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি হুঁশিয়ারি দিয়ে বলেন, পিটিআইয়ের এই প্রতিবাদ পদযাত্রা ঠেকাতে সরকার সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেবে। আলিমা খানের গ্রেপ্তারকে অত্যন্ত ন্যাক্কারজনক বলে ক্ষোভ প্রকাশ করেছেন ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী জুলফি বুখারি।

সৌদি আরবকে রক্ষায় পাকিস্তান সবকিছু করতে প্রস্তুত রয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী এ কথা জানিয়েছেন।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি মসজিদে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক ও পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন। 
এই মুহূর্তে মক্কা প্যাক্ট বা মক্কা প্রতিরক্ষা চুক্তিতে অন্য কোনো দেশকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার জানিয়েছেন, এ...
সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময়ে ১২ হাজারের বেশি অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। রোববার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কুমিল্লার দেবিদ্বারে মা ও  ভাতিজী শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। এসময় তাদের বাঁচাতে গিয়ে শিশুটির মা রাবেয়া আক্তার আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত যুবক ইমনকে আটক করা হয়েছে। তার বরাত দিয়ে পুলিশ বলছে,...
অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার দুপুরে রাজধানীতে তিনি এ মন্তব্য করেন।
এই গোলের মাধ্যমে ক্যারিয়ারে ৯৩০ গোলে পৌঁছালেন মেসি। আর ফ্রি-কিকে মেসির গোলসংখ্যা দাঁড়াল ৭৫। তাতে ফ্রি-কিকে গোলসংখ্যায় ব্রাজিলের সাবেক তারকা জাইর রোসা পিন্তোকে ছাড়িয়ে গেলেন মেসি। ফ্রি-কিকে মেসির...
জ্বালানি তেলের দাম বাড়ায় মানুষের টিকে থাকা কঠিন হবে বলে মনে করছে খেলাফত মজলিস। অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবদুল হাফিজ খসরুর পাঠানো এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর