বাজেটে ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি, ব্যাংক ঋণের ওপর ভরসা

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৬:২৬ পিএম

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে আগামী অর্থবছরে ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। ঘাটতি পূরণে এবারও ব্যাংক ঋণের ওপরই বেশি ভরসা রাখছে সরকার।

অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতির চাপ এবং বৈশ্বিক অস্থিরতার মধ্যেই প্রথম জাতীয় বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি সরকার। ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার আয়ের বিপরীতে এই বিশাল ঘাটতি মেটাতে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করছে। গত কয়েক বছরে বাজেটে ঘাটতি ধারাবাহিকভাবে দুই লাখ কোটি টাকার ওপরে অবস্থান করছে।
আগামী অর্থবছরে সরকার বৈদেশিক উৎস থেকে ১ লাখ ১১ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করছে। অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকার মধ্যে ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৮ হাজার কোটি টাকা। ট্রেজারি বিল, বন্ড ও সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে সরকার এই অর্থ সংগ্রহ করবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, 'সরকার ব্যাংক থেকে ঋণ নিতে গিয়ে যেন বেসরকারি খাত শুকিয়ে না যায়, সেটা সরকার দেখবে। সে ক্ষেত্রে বিকল্প হিসেবে সঞ্চয়পত্র ও ট্রেজারি বন্ড বিক্রি বাড়ানো হতে পারে।'

অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, বড় ঘাটতির কারণে নতুন সরকার বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। সরকারের ব্যাংক ঋণ নির্ভরতা বাড়লে বেসরকারি খাত ক্ষতিগ্রস্ত হবে। এমন পরিস্থিতিতে রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি অপ্রয়োজনীয় ব্যয় কমানোর পরামর্শ দিচ্ছেন তারা।

ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ বলেন, 'বৈদেশিক ঋণ আনা গেলে সুবিধা হয়।'

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, 'ব্যাংক ব্যবস্থা থেকে কতটুকু ঋণ নেওয়া হবে তা ভেবে দেখতে হবে। উচ্চ মূল্যস্ফীতির মধ্যে ব্যাংক ঋণ বাড়ালে চাপ আরও বাড়বে এবং ব্যক্তি খাতের ঋণেও তার নেতিবাচক প্রভাব পড়বে।'

২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে স্বাগত জানালেও ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)। বৃহস্পতিবার প্রস্তাবিত অর্থবিল ২০২৬ এবং...
জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানতে বিভিন্ন পণ্যে করছাড় দেওয়া হয়েছে। আমদানি ও সরবরাহ ক্ষেত্রে ৫, ২ ও ১ শতাংশ উৎসে করের হার কমিয়ে দশমিক ৫ শতাংশ করা হয়েছে। ফলে, ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস-মুরগি,...
দোকানপাট ও মার্কেট খোলা রাখার নতুন সময় নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও মার্কেট খোলা থাকবে। বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ...
সবার অংশগ্রহণ ও অংশীদারত্ব নিশ্চিত করে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলতে ১০টি অগ্রাধিকার খাত নির্ধারণ করেছে সরকার। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু...
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল মোটেই সঠিক সিদ্ধান্ত হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য...
প্রস্তাবিত বাজেটে আপাতত কালো টাকা বৈধ করার সুযোগ না রাখায়, সরকারকে সতর্ক সাধুবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে, সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল বিষয়ে...
২০২৬–২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে উচ্চাভিলাষী ও বাস্তবতা বিবর্জিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। বৃহস্পতিবার রাতে বাজেট নিয়ে এক প্রতিক্রিয়ায়...
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদার, বৈশ্বিক সরবরাহ চেইনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রযুক্তিগত অংশীদারত্ব বৃদ্ধির লক্ষ্যে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয়...
লোডিং...

এলাকার খবর