সারা দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৯ জুন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মারা গেছে ৬৩১ জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘন্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কেউ মারা না গেলেও হামের উপসর্গ নিয়ে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ৯৮০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৫৪ জন। এ নিয়ে সারা দেশে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৮৩৩ জনে। আর সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮১ হাজার ৮৪ জন।
এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ হাজার ১৭০ জন রোগী এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬২ হাজার ২৯২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯২ জনের এবং হামের উপসর্গে প্রাণহানি হয়েছে ৫৩৯ জনের। এতে সার্বিকভাবে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়ায় ৬৩১ জন।



