নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে: সিইসি

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০২:০৯ পিএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, পরিস্থিতি অনুকূল বা প্রতিকূল যাই হোক না কেন নির্ধারিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার সকালে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন সিইসি।

সিইসি বলেন, নির্বাচন অবশ্যই সঠিক পদ্ধতিতে এবং নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।

ব্রিফিংয়ে রাষ্ট্রদূত পিটার হাস সাংবাদিকদের বলেন, 'কোনো ঘটনা যদি সংঘাতে রূপ নেয় এবং জনগণের শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা খর্ব করা হয় বা ইন্টারনেট বন্ধ করা হয় তাহলে সুষ্ঠু নির্বাচনের সামর্থ্য নিয়ে প্রশ্ন ওঠে। গণতান্ত্রিক নির্বাচনে কোনো পক্ষেরই রাজনৈতিক সংঘাতের স্থান নাই। আমি আশা করি, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে সব পক্ষই শর্তহীন সংলাপের পথে যাবে।'

সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন

এর আগে, মঙ্গলবার সকাল ১০টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান মার্কিন রাষ্ট্রদূত।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। আগামী ৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে ৫ সদস্যের কমিশন বঙ্গভবনে যাবে। সেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে নির্বাচনের বিভিন্ন বিষয়ে কথা বলবেন তাঁরা।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল রাখা হয়েছে। ওই নির্বাচনের ফল প্রকাশ ও তাঁর সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিতে আর বাধা নেই।
বৈঠকের শুরুতে ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের গণতন্ত্র, নারীর ক্ষমতায়ন ও শিক্ষা খাতে সাম্প্রতিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান আরও শক্তিশালী করতে বাংলাদেশকে প্রয়োজনীয়...
চলতি বিশ্বকাপ আসর থেকে ব্রাজিলের বিদায়ে হতাশ বিশ্বের কোটি ভক্ত। হতাশ বাংলাদেশি ভক্তরাও। এই বাস্তবতায় বাংলাদেশি ভক্তদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো এফ. ডি....
জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপিসহ দলটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বাধীন...
সারা দেশে উদ্বেকজনক হারে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। ময়মনসিংহ, বরিশাল ও খুলনাসহ দেশের বিভিন্ন জেলায় বিস্তার ঘটাচ্ছে এডিস মশাবাহিত এই রোগ। পরিস্থিতি বিবেচনায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের।
সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। বুধবার দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে দলটির এক সংবাদ...
বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের টানা ১১তম রাতের সামরিক হামলা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর