দৃষ্টি এখন ইসির দিকে

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৩:৫৪ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঠিক করতে আজ বুধবার বিকেলে ডাকা হয়েছে ইসির বৈঠক। এতেই চূড়ান্ত হতে পারে সংসদ নির্বাচনের দিন-ক্ষণ। পরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করতে পারেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কমিশনার কাজী হাবিবুল আউয়াল। 

জানুয়ারির প্রথমার্থে ভোট গ্রহণের দিন ঠিক করে নির্বাচনের তফসিল চুড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে আসনভিত্তিক ভোটার তালিকাও গত ২ নভেম্বর প্রকাশ করেছে ইসি। 

এর আগে, আসনওয়ারি ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়। নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে রাজনৈতিক দলগুলোর সাথে তিন দফা সংলাপ করেছে নির্বাচন কমিশন। সবশেষে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতির বিষয়ে গত ৯ নভেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতিকে অবহিত করেছে নির্বাচন কমিশন। 

নির্বাচন কমিশনের কর্মর্কতারা জানান, নির্বাচনের রোডম্যাপ অনুসারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে এগুচ্ছে নির্বাচন কমিশন। 

এ বিষয়ে গতকাল মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম বলেন, ‌‘কখন, কীভাবে তফসিল ঘোষণা হবে, তা বুধবার সকালে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।’

ইসি সচিব জানান, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠি তফসিল ঘোষণার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। 

জাহাংগীর আলম আরও বলেন, ‘তাছাড়া চিঠিটি সংলাপের আহ্বান জানিয়ে কি না, সেটা কমিশন অবহিত নয়। কারণ চিঠি কমিশনের কাছে আসেনি। কমিশন সাংবিধানিক দায়বদ্ধতার আলোকে ঘোষিত রোডম্যাপ অনুযায়ী এগিয়ে যাবে।’

সাধারণত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে বৈঠক করে নির্বাচন কমিশন। এরপর প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হয়। সন্ধ্যায় ওই ভাষণ প্রচার করা হয়। ওই ভাষণেই তফসিল ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে, এবারও চলছে শেষ মুহূর্তের সেই প্রস্তুতি।

স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি জানান, ৬ জুনের আগেই নির্বাচন...
নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। বুধবার কমিশন সচিবালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। 
আগামী ১৭ তারিখের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে পাওয়া সিদ্ধান্তে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে ইসিতে এক ব্রিফিংয়ে তথ্য জানান তিনি।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে আলোচনা না করেই নির্বাচন কমিশন (ইসি) ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ রাজধানীতে সাংবাদিকদের তিনি...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর