নির্বাচনে সব দল অংশ নেবে ইইউকে ঢাকা

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৩:৫৮ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশ নেবে। ইউরোপীয় ইউনিয়নকে এমন আশার কথা জানিয়েছে ঢাকা। আর ইইউ-এর প্রত্যাশা, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশে আগামী সরকার গঠন হবে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়, ইইউ-এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এবং শ্রম ও কর্মসংস্থান সচিব এহসান ই ইলাহী। 

বাংলাদেশের সবচেয়ে বড় পোশাক রপ্তানির বাজার ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। সেই অধিকারেই পোশাক কারখানায় শ্রম পরিবেশ যাচাই করতে সফরে এসেছেন ৬ প্রতিনিধি।  

সফরের চতুর্থ দিন তিন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠক করেন তারা। আলোচনা হয়, সংশোধিত শ্রম আইন, ট্রেড ইউনিয়ন ও শ্রমিকদের প্রতি সহিংসতা নিয়ে। এসব বৈঠকে উঠে আসে নির্বাচন প্রসঙ্গও। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, ইইউকে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দেওয়া হয়েছে। 

শ্রম ও কর্মসংস্থানসচিব এহছানে এলাহী বলেন, 'জিএসপি প্লাস সুবিধা নিয়েও আলোচনা হয় ইইউ-এর সাথে। শ্রম আইন নিয়ে তারা সন্তুষ্টি জানালেও, এটি যথেষ্ঠ নয় বলে মত দেন সফরকারীরা।' 

সচিবরা জানান, এক্ষেত্রে সরকার তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

এছাড়া, বাণিজ্যমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন ইউরোপের ৬ সদস্যের দলটি। 

পরে, বাংলাদেশ সফর নিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এতে বলা হয়েছে, বাংলাদেশে শ্রম ও মানবাধিকারের ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়ে গেছে।  

বৈঠকে ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সংস্থাটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনি।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর বাংলাদেশের শ্রম খাতের অগ্রগতি দেখতে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল পাঁচ দিনের সফরে ঢাকায় আসেন। তারা ঢাকা সফরকালে শ্রম আইন সংশোধন পরবর্তী পরিস্থিতি, শিশুশ্রম বিলোপ ও শ্রমিকবিরোধী সব ধরনের সহিংসতা নিরসনসহ নানা বিষয়ে আলোচনা করছেন।

গত ১৭ বছর আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং নির্বাচনে জিতে আসার সম্ভাবনা আছে সেসব প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে দলের সমর্থন পাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় গণতান্ত্রিক চর্চা থাকে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। আজ সোমবার ইসিতে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলকে নিয়ে রাষ্ট্রপতি...
স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলার সবখানে জাতীয় নাগরিক পার্টি–এনসিপির প্রার্থী থাকবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার চট্টগ্রামে 'পাহাড়ে জুলাই' নামক অনুষ্ঠানে তিনি এ কথা...
রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির...
দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারক রয়েছেন।
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর