সুন্দরবনে বাঘের সংখ্যা জানতে শুরু ক্যামেরা ট্র্যাপিং

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৪:১৪ পিএম

সুন্দরবনে বাঘের প্রকৃত সংখ্যা জানতে শুরু হয়েছে ক্যামেরা ট্র্যাপিং। পুরো বনের প্রায় ৪৪০০ বর্গকিলোমিটার এলাকার জরিপের কাজ শেষ হচ্ছে আগামী বছরের এপ্রিলে। এবারের জরিপে বাঘের সংখ্যা বাড়বে বলে আশা গবেষকদের। সর্বশেষ জরিপে বাঘের সংখ্যা ছিল ১১৪টি।

সুন্দরবনের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জের খালে বসেছে প্রায় সাড়ে তিন শ ক্যামেরা। স্থাপন করা হয়েছে মাটি থেকে ৫০ সেন্টিমিটার ওপরে। ক্যামেরার সামনে দিয়ে কোনো বাঘ বা অন্য যে কোনো প্রাণি গেলেই তার ছবি স্বয়ংক্রিয়ভাবে ধারণ হয়। ১৫ দিন পরপর এই ক্যামেরার ব্যাটারি ও মেমোরি কার্ড পরিবর্তন করা হয়। এভাবেই সুন্দরবনে তৃতীয় বারের মতো শুরু হলো ক্যামেরা ট্র্যাপিংয়ে বাঘ গণনা।

বাঘ সংরক্ষণ প্রকল্প পরিচালক ড. আবু নাসের মহসিন বলেন, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে হারবারিয়া ১৪৭ গ্রিডে ও পূর্ব শরণখোলার কটকা, কচিখালী, সুপতি এলাকায় ১৮০ ক্যামেরা ট্র্যাপিং করা হয়েছে। ৫০ দিন চলবে মাঠের তথ্য সংগ্রহ। পশ্চিম সুন্দরবনের হারবারিয়া থেকে চরাপুটিয়া, কোকিল মুনিয়া, দুবলারচরে ক্যামেরা থাকছে। ৫০ দিন ধরে চলবে এই কাজ। এর পর তথ্য উপাত্ত্বগুলো বিশ্লেষণ করে জানান হবে। 

সুন্দরবনে ক্যামেরা ট্র্যাপিং করে বাঘ গণনা চলছে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন

সুন্দরবনের পূর্ব ও পশ্চিমাঞ্চল নিয়ে মোট ৪৪০০ বর্গকিলোমিটার এলাকায় বাঘ গণনার কাজ শুরু হয়েছে নভেম্বরে। ক্যামেরায় ধরা পড়া বাঘের মুখমণ্ডল ও ডোরা কাটা ছাপ বিশ্লেষণ করে বাঘের সংখ্যা বের করা হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এমএ  আজিজ বলেন, মানুষের হাতের ছাপের মতো বাঘের ডোরা কাটা দাগ। যা কারও সাথে মেলে না। মুখের ও শরীরের ছবি দেখে স্বতন্ত্র বাঘ গণনা করা হয়। এটাই আধুনিক প্রযুক্তি। এই পদ্ধতিতে এবার সুন্দরবনে অন্তত অর্ধেক এলাকায় জরিপ শেষ হবে। এতেই জানা যাবে পুরো বনের বাঘের সংখ্যা। 

গবেষকরা বলছেন, ২০১৩-১৪ সালে প্রথমবার সুন্দরবনে বাঘ জরিপ শুরু হয়। ওই জরিপে সুন্দরবনে ১০৬টি বাঘ আছে বলে জানা যায়। ২০১৮ সালের জরিপে ১১৪টি বাঘের তথ্য পাওয়া যায়। আগামী বছরের এপ্রিলে নতুন জরিপের কাজ শেষ হবে। জুলাইয়ে বাঘ দিবসে প্রচার করা হবে বাঘের বর্তমান সংখ্যা।

সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্যসম্পদের প্রজনন সুরক্ষায় আগামীকাল সোমবার থেকে টানা তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ।
সুন্দরবনে পর্যটকেরা রাতে থাকতে পারবে কি পারবে না এই সিদ্ধান্ত আগামী ২০ অক্টোবরের মধ্যে নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।  
বাঘের সংখ্যা বেড়েছে সুন্দরবনে। ২০২৪ সালের জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা দাঁড়িয়েছে ১২৫। গত পাঁচ বছরে বাঘ বেড়েছে ১১টি।  বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে...
সুন্দরবনে তৃতীয় দফায় বাঘ গণনা শেষ। জরিপের ফল আগামীকাল মঙ্গলবার প্রকাশ করবে বন মন্ত্রণালয়। এ দফায় বাদাবনজুড়ে প্রায় দুই বছর ধরে ক্যামেরা ট্রাপিংয়ে গোনা হয়েছে বাঘ। ব্যবহার হয়েছে ১ হাজার ২০০-এর বেশি...
রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ গৃহবধূ সাবা (৩০) মারা গেছেন। একই ঘটনায় দগ্ধ তাঁর দেড় বছর বয়সী শিশুসন্তান আরএস রহমানের অবস্থাও আশঙ্কাজনক। শিশুটির শরীরের ৫৭ শতাংশ...
বিশ্ব বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের একটি চিত্রকর্ম গত বুধবার নিলামে ১৯০ দশমিক ৪ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। নাৎসি শাসনামলে ছবিটি বিক্রি করা নিয়ে আগের মালিকের উত্তরাধিকারীদের সঙ্গে বর্তমান...
বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না ভারত। শুক্রবার সপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন।
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় দরপতন হয়েছে। প্রতি আউন্সের দাম শুক্রবার ৩ শতাংশ কমে নেমেছে ৩ হাজার ৫৫০ ডলারে। যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির আশঙ্কা, ডলারের শক্তিশালী অবস্থান, বন্ডের মুনাফা বৃদ্ধির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর