সুন্দরবনে পর্যটকদের রাতে থাকা নিয়ে সিদ্ধান্ত ২০ অক্টোবরের মধ্যে

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১২:০৪ পিএম

সুন্দরবনে পর্যটকেরা রাতে থাকতে পারবে কি পারবে না এই সিদ্ধান্ত আগামী ২০ অক্টোবরের মধ্যে নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।  

বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সুন্দরবন বাঘ জরিপ ২০২৪’ এর ফলাফল ঘোষণা উপলক্ষে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই কথা জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

রিজওয়ানা হাসান জানান, সুন্দরবনে পর্যটক সংখ্যা নির্ধারণের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। সুন্দরবন এলাকায় কী করা যাবে আর কী করা যাবে না দ্রুতই এর তালিকা করে, প্রয়োগ ও বাস্তবায়ন নিশ্চিত করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাঘের সংখ্যা বেড়েছে সুন্দরবনে। ২০২৪ সালের জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা দাঁড়িয়েছে ১২৫। গত পাঁচ বছরে বাঘ বেড়েছে ১১টি। 

রিজওয়ানা বলেন, সংখ্যা নির্ণয়ের জন্য সর্বপ্রথম ২০১৫ সালে আধুনিক পদ্ধতি ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে বাঘ জরিপ করা হয় এবং এ জরিপে বাঘের সংখ্যা পাওয়া যায় ১০৬টি এবং প্রতি ১০০ বর্গকিলোমিটারে বাঘের ঘনত্ব ছিল ২ দশমিক ১৭।

সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্যসম্পদের প্রজনন সুরক্ষায় আগামীকাল সোমবার থেকে টানা তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ।
বাঘের সংখ্যা বেড়েছে সুন্দরবনে। ২০২৪ সালের জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা দাঁড়িয়েছে ১২৫। গত পাঁচ বছরে বাঘ বেড়েছে ১১টি।  বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে...
সুন্দরবনে তৃতীয় দফায় বাঘ গণনা শেষ। জরিপের ফল আগামীকাল মঙ্গলবার প্রকাশ করবে বন মন্ত্রণালয়। এ দফায় বাদাবনজুড়ে প্রায় দুই বছর ধরে ক্যামেরা ট্রাপিংয়ে গোনা হয়েছে বাঘ। ব্যবহার হয়েছে ১ হাজার ২০০-এর বেশি...
আবেদনের ৭ বছর পর সুন্দরবনের মধুকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাগেরহাটের জেলা প্রশাসকের...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ২৫ দিন পেরিয়ে গেলেও কাটেনি রহস্য। গ্রেপ্তার দুই আসামি আদালতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও পুলিশের বিভিন্ন সময়ের...
দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারক রয়েছেন।
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর