নির্বাচনে ভোটারপ্রতি খরচ ১০ টাকা নির্ধারণ 

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১০:৫৭ এএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন ভোটারের পেছনে প্রার্থীর সর্বোচ্চ নির্বাচনী ব্যয় ১০ টাকা নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গত বুধবার ইসি সচিব মো. জাহাংগীর আলমের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৪৪খ এর দফা (৩) এর অধীন মনোনয়নদানকারী রাজনৈতিক দল হইতে গৃহীত খরচসহ কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনি খরচ ২৫ লাখ টাকার অধিক হইবে না এবং যেহেতু উক্তরূপ নির্বাচনি ব্যয় ভোটারপ্রতি হারে নির্ধারিত হওয়ার বিধান রহিয়াছে, সেহেতু বাংলাদেশ নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি নির্বাচনি এলাকায় ভোটারপ্রতি নির্বাচনি ব্যয় ১০ টাকা নির্ধারণ করিল।

একই সঙ্গে কোনো নির্বাচনি এলাকার ব্যয় সর্বোচ্চ ২৫ লাখ টাকার বেশি হবে না বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

গত বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, ভোটগ্রহণ হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি।

সিইসি জানিয়েছেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচারণা শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

তফসিল ঘোষণার পরদিনই মনোনয়নপত্র বিক্রির ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আগামী শনিবার থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন পত্র তুলতে পারবেন আগ্রহীরা।

স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি জানান, ৬ জুনের আগেই নির্বাচন...
নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। বুধবার কমিশন সচিবালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। 
আগামী ১৭ তারিখের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে পাওয়া সিদ্ধান্তে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে ইসিতে এক ব্রিফিংয়ে তথ্য জানান তিনি।
দেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে আগামী নভেম্বরে। প্রথম ধাপে ১২ নভেম্বর ৮০টি উপজেলার সকল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণের মধ্যদিয়ে নির্বাচন পর্ব শুরু হবে। সাতটি ধাপে স্থানীয় সরকার...
তা কাভান সুলিভানের নামটা পরিচিত মনে হচ্ছে? হওয়ারই কথা। এর আগে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলে যাওয়া রোনান ও ডেকলান সুলিভানের ভাই কাভান সুলিভান। আর সুলিভান ভাইদের নানি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ২৫ দিন পেরিয়ে গেলেও কাটেনি রহস্য। গ্রেপ্তার দুই আসামি আদালতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও পুলিশের বিভিন্ন সময়ের...
দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারক রয়েছেন।
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর