বিএনপিকে ছাড়াই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখাতে চায় আওয়ামী লীগ

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০১:৪১ পিএম

বিএনপি ছাড়াও যে অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন সম্ভব তা দেখাতে চায় আওয়ামী লীগ। এ জন্য জাতীয় পার্টি, তৃণমূল বিএনপিসহ বেশ কিছু দলের অংশগ্রহণ নিশ্চিতে কাজ করছে তারা। এর পাশাপাশি কেন্দ্রে ৩৫ থেকে ৪০ শতাংশ ভোটার উপস্থিতির লক্ষ্যও রয়েছে ক্ষমতাসীনদের।

দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটের বাকি আর ১ মাস ২০ দিন। তবে এরই মধ্যে তফসিল বর্জন করে নির্বাচনে অংশ না নিতে অনঢ় বিএনপি ও সমমনা কয়েকটি দল। এ অবস্থায়ও অংশগ্রহণমূলক নির্বাচনে প্রত্যয়ী আওয়ামী লীগ। পাশাপাশি আরও কয়েকটি দলও ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে।

আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন কঠিন হলেও অসম্ভব নয়। কীভাবে তা সম্ভব সে প্রশ্নের উত্তরও দিচ্ছে আওয়ামী লীগের নীতি নির্ধারকেরা। 

দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, বিএনপি না আসলে ভোটার আসবে না- এটা সত্য না। বিএনপি একটি শক্তিশালী দল, সন্দেহ নেই। তারা না আসলেও তো অনেক দল নির্বাচনে অংশগ্রহণ করবে। তৃণমূল বিএনপি নিজেদের একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছে। এই দেশে ভোট আসলে ভোটপাগল অনেক মানুষ প্রার্থী হয়। সুতরাং প্রার্থীর অভাব হবে না।  

দলটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, গ্রহণযোগ্য ব্যক্তিকে যদি মনোনয়ন দেওয়া যায় তাহলে মানুষের ভোটকেন্দ্রে যাওয়ার প্রতি আগ্রহ থাকে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলে নিজের দলের আরেক প্রার্থীকে দাঁড় করিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতে হবে। 

২০১৪-র ভোটের বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ জন নির্বাচিত হলেও এবার সে সুযোগ থাকছে না বলেও নেতারা। সমঝোতার মাধ্যমে কেউ এভাবে জিতে এলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।  এর পাশাপাশি কেন্দ্রে ভোটার বাড়াতেও কাজ করছে ক্ষমতাসীন দল। তাদের লক্ষ্য, ভোটার উপস্থিতি ৩৫ থেকে ৪০ শতাংশ নিশ্চিত করা। 

মির্জা আজম বলেন, প্রতি ভোটারের কাছে যদি আওয়ামী লীগের পক্ষে, শেখ হাসিনার পক্ষে অন্তত তিনবার করে ভোট চাওয়া হয় তাহলে ভোটার কেন্দ্রে আসবে। বাড়িবাড়ি যেয়ে ভোট চাইতে হবে। দলের প্রতি কর্মীকে ভোটকেন্দ্রে উপস্থিত থেকে সুষ্ঠু ভোট নিশ্চিত করতে হবে। 

দলের আরেক সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রার্থীদের অবশ্যই কাজ হবে কেন্দ্রে ব্যাপক ভোটার উপস্থিতি বাড়ানো। ব্যাপক ভোটার নিশ্চিত হলেই শেখ হাসিনার নেতৃত্বে নৌকা বিপুল ভোটে জয়লাভ করবে। 

আওয়ামী লীগের নীতি নির্ধারক আরও বলছেন, বিএনপি নির্বাচন বর্জন করতে পারে, তবে প্রতিহতের চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না।

সরকার পরিচালনার অংশ হতে চান বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী শরিক দলগুলোর নেতারা। সরকার গঠনের ৫ মাস পর সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন তারা। সরকারের কার্যক্রমে সম্পৃক্ত থেকে রাষ্ট্র পরিচালনায়...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়েছে, সেই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
বিএনপির মিত্র ও শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর আলোচনার বিস্তারিত গণমাধ্যমের...
ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং সোনম ওয়াংচুকের অনশন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। সোমবার (২০ জুলাই)...
সাতক্ষীরা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ ভিডিও ফাঁসের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাগেরহাটের মোংলায় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠন। এ সময় তারা গাজী নজরুল ইসলামের...
দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেট, অর্থাৎ সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে বেড়েছে ২ হাজার ৭৪১ টাকা। আজ বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মধ্যপ্রাচ্য উত্তেজনায় এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। আজ বুধবার এমন চিত্র দেখা গেছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
লোডিং...

এলাকার খবর