সাদ এরশাদের আসনে মনোনয়ন ফরম তুললেন জিএম কাদের

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০১:৫৩ পিএম

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে সাদ এরশাদের আসন রংপুর–৩ (রংপুর সদর) থেকে মনোনয়ন ফরম তুলেছেন দলটির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের। দলীয় মনোনয়ন বিক্রির প্রথম দিন গতকাল সোমবার জিএম কাদেরের পক্ষ থেকে মনোনয়ন ফরম তোলা হয়। 

এ ব্যাপারে আজ মঙ্গলবার রাজধানীর বনানী কার্যালয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, চেয়ারম্যান চাইলে যে কোনো আসনে নির্বাচন করতে পারেন। কোন আসনে কে এমপি, সেটা দেখার বিষয় নয়।

মুজিবুল হক চুন্নু বলেন, জাতীয় পার্টি এককভাবে নির্বাচনে অংশ নেবে। তবে আগামী ৩০ নভেম্বর চেয়ারম্যান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। যারা মনোনয়ন পেতে আগ্রহী, তারাই ফর্ম সংগ্রহ করবেন। কাউকে জোর করা হবে না। 

নির্বাচন কমিশন বা সরকারের পদক্ষেপ ভালো হবে বলে আশা করছেন মুজিবুল হক চুন্নু। নির্বাচনের পরিস্থিতি ভালো থাকলে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার কথাও জানান জাপা মহাসচিব। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দ্বিতীয় দিনের মতো জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম চলছে আজ। বেলা ১১টার দিকে মনোনয়ন বিক্রির কার্যক্রম শুরু হয়, বিকেল ৪টা পর্যন্ত ফরম জমা দেওয়া যাবে। প্রতি মনোনয়ন ফরম বিক্রি হচ্ছে ৩০ হাজার টাকায়। 

পাশাপাশি দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সর্বস্তরের নেতাদের বকেয়া মাসিক চাঁদা পরিশোধ করে মনোনয়ন ফরম সংগ্রহ করতে হবে বলে জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। 

এর আগে গত সোমবার দুপুরে ১২টার দিকে মনোনয়ন ফরম বিক্রির শুরুতে দলের সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এরপর দলের কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন ফরম সংগ্রহ করেন। উপস্থিত থাকলেও এখনো দলের মহাসচিব মুজিবুল হক মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।

বন্যার মতো দুর্যোগ মোকাবিলায় বিএনপি নেতৃত্বাধীন সরকারকে জাতীয় পার্টির সরকারের দৃষ্টান্ত অনুসরণ করার পরামর্শ দিয়েছেন দলটির একাংশের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
আওয়ামী লীগের মতো একটি বড় দলের কর্মকাণ্ড নিষিদ্ধ রেখে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আজ সোমবার সকালে রাজধানীতে ঢাকা রিপোর্টার্স...
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ভরাডুবির জন্য সরাসরি অন্তর্বর্তী সরকারকে দায়ী করেছে জাতীয় পার্টি। আজ রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নির্বাচন নিয়ে জাতীয় পার্টির মূল্যায়ন বিষয়ে এক...
ওই চিঠিতে দি মারিয়া লিখেছেন, ‘আর্জেন্টাইন হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের পতাকা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার জন্য তোমাকে ধন্যবাদ। একজন খেলোয়াড় হিসেবে এবং একজন মানুষ হিসেবেও উদাহরণ তৈরি করার...
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীসহ সারা দেশে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।
সিলেট বিভাগে নতুন করে হাম রোগী শনাক্ত না হলেও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর...
বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ভাড়া বাসা (মেস) থেকে উচ্ছ্বাস কর্মকার নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর