হরতাল–অবরোধ

২৪ দিনে ১৯৭ যানবাহন–স্থাপনায় অগ্নিসংযোগ, বেশি ঢাকা দক্ষিণে

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০২:১৯ পিএম

বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা হরতাল-অবরোধ পালনকালে গত ২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ২৪ দিনে মোট ১৯৭টি যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া যানবাহনের মধ্যে অধিকাংশই বাস। গত ২৪ দিনে প্রতিদিন গড়ে ৭টি করে যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে, যার গড়ে ৫টি করে বাস। অগ্নিসংযোগের ঘটনা বেশি ঘটেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এর মধ্য মিরপুরে বেশি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এছাড়া অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে দেশের ৩৪টি জেলার ৬০টি উপজেলায়। অন্যদিকে, ৩০টি জেলায় অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি। দুর্বৃত্তদের দেওয়া এসব আগুন নেভাতে সারাদেশে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৩৪১টি ইউনিট ও ১ হাজার ৮৮৮ জন কর্মী।

কোন দিন কতটি অগ্নিসংযোগ
গত ২৮ অক্টোবর ২৯টি, ২৯ অক্টোবর ১৯টি, ৩১ অক্টোবর ১২টি, ১ নভেম্বর ১৪টি, ২ নভেম্বর ৭টি, ৪ নভেম্বর ৬টি, ৫ নভেম্বর ১৩টি, ৬ নভেম্বর ১৩টি, ৭ নভেম্বর ২টি, ৮ নভেম্বর ৯টি, ৯ নভেম্বর ৭টি, ১০ নভেম্বর ২টি, ১১ নভেম্বর ৭টি, ১২ নভেম্বর ৭টি, ১৩ নভেম্বর ৮টি, ১৪ নভেম্বর ৪টি, ১৫ নভেম্বর ৬টি, ১৬ নভেম্বর ৭টি, ১৮ নভেম্বর ৬টি, ১৯ নভেম্বর ১৩টি এবং ২০ নভেম্বর ৬টি অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

কোথায় কতটি অগ্নিসংযোগ
২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত দুর্বৃত্তদের দেওয়া আগুনে ১৮৫টি যানবাহন ও ১৫টি স্থাপনা পুড়ে যায়। যানবাহনের মধ্যে মোট বাস ১১৮টি, ট্রাক ২৬টি, কাভার্ড ভ্যান ১৩টি, মোটরসাইকেল ৮টি, প্রাইভেটকার ২টি, মাইক্রোবাস ৩টি, পিকআপ ৩টি, সিএনজি ৩টি, ট্রেন ২টি, নছিমন ১টি, লেগুনা ৩টি, ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি ১টি, পুলিশের গাড়ি ১টি, অ্যাম্বুলেন্স ১টি।

স্থাপনাগুলোর মধ্যে– বিএনপি অফিস ৫টি, আওয়ামী লীগ অফিস ১টি, পুলিশ বক্স ১টি, কাউন্সিলর অফিস ১টি, বিদ্যুৎ অফিস ২টি, বাস কাউন্টার ১টি, শোরুম ২টি আরও ২টি স্থাপনা পুড়ে যায়। 

কোন এলাকায় বেশি অগ্নিসংযোগ
২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ঢাকা সিটি করপোরেশন এলাকায়। এছাড়া দেশের ৩৪টি জেলায় আগুনের ঘটনা ঘটে বাকি ৩০ জেলায় কোনো অগ্নিসংযোগের সংবাদ ফায়ার সার্ভিস পায়নি। পর্যালোচনায় দেখা গেছে, দেশে ৬০টি উপজেলায় অগ্নিসংযোগের সংবাদ পায় ফায়ার সার্ভিস এবং বাকি ৪৩৫টি উপজেলায় কোনো আগুনের সংবাদ পায়নি। 

ঢাকা সিটি করপোরেশনের অগ্নিসংযোগের ঘটনা বিশ্লেষণ করে দেখা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় আগুনের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে। ঢাকা দক্ষিণ সিটিতে ৬০টি, ঢাকা উত্তর সিটিতে ৩৫টি আগুনের ঘটনা ঘটে। এলাকাভিত্তিক পর্যালোচনায় দেখা গেছে, মিরপুরে এলাকায় সবচেয়ে আগুনের ঘটনা বেশি। মিরপুর এলাকায় ১৭টি, গুলিস্তানে ৯টি, নয়াপল্টন-কাকরাইল এলাকায় ৭টি, খিলগাঁও-মুগদা এলাকায় ৭টি, পোস্তাগোলা-যাত্রাবাড়ী এলাকায় ৭টি, মতিঝিল-আরামবাগ এলাকায় ৫টি, মোহাম্মদ ৪টি, বারিধারা ৪টি করে আগুনের ঘটনা ঘটে। 

পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা সিটিতে ৯৫টি, ঢাকা বিভাগে ৩৭টি, চট্টগ্রাম বিভাগে ২২টি, রাজশাহী বিভাগে ২৪টি, বরিশাল বিভাগে ৭টি, রংপুর বিভাগে ৭টি, খুলনা বিভাগে ২টি, ময়মনসিংহ বিভাগে ২টি, সিলেট বিভাগে ১টি অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এছাড়া জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গাজীপুর জেলায় সবচেয়ে বেশি আগুনের ঘটনা ঘটেছে। গাজীপুরে ১৬টি, চট্টগ্রামে ১৪টি, বগুড়া ১৩টি, নারায়ণগঞ্জ ৬টি, মানিকগঞ্জ ৪টি, ফরিদপুর ৪টি, লালমনিরহাট ৪টি, নাটোর ৪টি করে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।  

উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, বগুড়া সদর উপজেলায় আগুনের ঘটনা সবচেয়ে বেশি। বগুড়া সদরে ৮টি, গাজীপুর সদরে ৬টি, নারায়ণগঞ্জ সদরে ৪টি, ফেনী সদরে ৩টি, কালিয়াকৈর উপজেলায় ৪টি করে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।  

হতাহত 
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ২৪ দিনের এসব অগ্নিসংযোগের ঘটনায় সারা দেশে মোট ৫ জন আহত হয়েছে। এর মধ্য ২ জন ফায়ার সার্ভিস কর্মী, বাকি ৩ জন সাধারণ নাগরিক। তবে নিহতের কোনো ঘটনা ঘটেনি বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের বিষয়ে যা যা করার আছে ভারত সরকার নিশ্চয়ই তা করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
কলকাতায় হোটেলে আগুনে নিহত ৯ জনের মধ্যে ৬ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ৪ জনের বাড়িই কুষ্টিয়ায়, একজনের ঢাকায়। তাদের সবার মরদেহ কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। 
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ওই ঘটনায় নিহত একজন ভারতীয়, শনাক্ত হয়নি বাকি ৩ জনের পরিচয়। এ তথ্য দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সৌদি আরবের রিয়াদে রোববার একটি সোফা তৈরির কারখানায় আগুন লেগে ১৬ বাংলাদেশি নাগরিকের প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর