গোপালগঞ্জ–৩ আসনের মনোনয়ন জমা দিলেন শেখ হাসিনা 

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৬:১৮ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গোপালগঞ্জ–৩ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দেন শেখ কবির হোসেন। গত শনিবার মনোনয়নপত্র বিতরণ শুরুর দিনই আওয়ামী লীগ সভাপতি মনোনয়নপত্র নিয়েছিলেন।

টুঙ্গিপাড়া–কোটালিপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ–৩ আসন থেকে নির্বাচন করতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর উত্তরসূরি হিসেবে এই আসনটি থেকে নির্বাচনে লড়ে আসছেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা।

এখন পর্যন্ত এই আসনটি থেকে শেখ হাসিনা কখনোই নির্বাচনে পরাজিত হননি। তাঁর বিপরীতে যারা প্রার্থী হয়েছিলেন তাদের জামানত বারবার জব্দ হয়েছে। আওয়ামী লীগের মনোনয়ন এখনো চূড়ান্ত না হলেও ধারণা করা হচ্ছে, এবারও শেখ হাসিনাই এই আসনে দলটির মনোনয়ন পাবেন।

এদিকে গত চারদিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোট ৩৩৬২ জন। ফরম বিক্রি করে ১৬কোটি ৮১ লাখ টাকা আয় হয়েছে বলে জানিয়েছেন দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। 

শেষ দিন মনোনয়ন সংগ্রহ ও জমা দিতে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে ছিল দীর্ঘ লাইন। এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা।

এর আগে গত শনিবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। প্রথম দিন ১ হাজার ৭৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। দ্বিতীয় দিন রোববার ১ হাজার ২১২টি বিক্রি করা হয়। তৃতীয় দিন সোমবার বিক্রি হয়েছে ৭৩৩টি।

গত বুধবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, ভোট হচ্ছে আগামী ৭ জানুয়ারি।

গত শুক্রবার রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে...
ওবায়দুল কাদের, পরশ, সাদ্দামসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ মঙ্গলবার।
চব্বিশের জুলাই–আগস্টে গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পরশ, সাদ্দামসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার...
আওয়ামী লীগসহ সব অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার হাইকোর্টের...
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর