নির্বাচনের শতভাগ পরিবেশ এখনো সৃষ্টি হয়নি: চুন্নু

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৬:১৩ পিএম

নির্বাচনের জন্য এখনো শতভাগ পরিবেশ সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। মঙ্গলবার রাজধানীর বনানীতে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়ন বিতরণের পর সাংবাদিকদের সঙ্গে তিনি এ মন্তব্য করেন।

চুন্নু বলেন, গেল ৩৩ বছরে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচন নিয়েই কথা আছে। এমন কি তত্বাবধায়ক সরকারের অধীনের নির্বাচনে যারা জিতেছে, তারা বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আর যারা ক্ষমতায় যেতে পারেনি, তারা বলেছে নির্বাচন সুষ্ঠু হয়নি। বর্তমান নির্বাচন ব্যবস্থায় নির্বাচন শতভাগ সুষ্ঠু করা সম্ভব নয়।

জাপা মহাসচিব বলেন, ‘সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচন সামনে এসেছে। আমরা সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন চেয়েছি। নির্বাচনের জন্য আস্থার শতভাগ পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। আমাদের নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।’

নির্বাচন নিয়ে মানুষের মাঝে শঙ্কা ও সংশয় আছে উল্লেখ করে মুজিবুল হক বলেন, ‘মানুষের মনে প্রশ্ন আছে, ভোট কেন্দ্রে গেলে তারা ভোট দিতে পারবে কি না। তাই আমরা ভোটের ব্যাপারে সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছি। আমরা কোনো জোট বা মহাজোট করব না। আমরা তিনশ আসনেই নির্বাচন করব।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাপা মহাসচিব বলেন, ‘বিভিন্ন মহল স্বার্থ সিদ্ধির জন্য ষড়যন্ত্র করছে। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে। জাতীয় পার্টি চেয়ারম্যানের নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই।’

চুন্নু বলেন, ‘আমাদের প্রধান উপদেষ্টা বেগম রওশন এরশাদ গতকাল ২ বার ফোন করে আমাকে বলেছেন, তাঁর এবং তাঁর ছেলের জন্য মনোনয়ন ফরম নিবেন। কিন্তু গতকাল কেউই মনোনয়ন ফরম নিতে আসে নাই। আজ হয়ত আসতে পারে।’

মঙ্গলবার ৬২২টি মনোনয়ন ফরম বিতরণ হয়েছে। এ নিয়ে দুই দিনে ১ হাজার ১৭৯টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে বলে জানান জাপা মহাসচিব।

উল্লেখযোগ্যদের মধ্যে দলটির মনোয়নয়ন ফরম নিয়েছেন প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, আব্দুর রশীদ সরকার, লিয়াকত হোসেন খোকা, উপদেষ্টা পনির উদ্দিন আহমেদ।

গত ১৭ বছর আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং নির্বাচনে জিতে আসার সম্ভাবনা আছে সেসব প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে দলের সমর্থন পাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় গণতান্ত্রিক চর্চা থাকে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। আজ সোমবার ইসিতে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলকে নিয়ে রাষ্ট্রপতি...
স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলার সবখানে জাতীয় নাগরিক পার্টি–এনসিপির প্রার্থী থাকবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার চট্টগ্রামে 'পাহাড়ে জুলাই' নামক অনুষ্ঠানে তিনি এ কথা...
রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর