মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর 

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৭:০৬ পিএম

প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাংচুরের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেছে আদালত। বুধবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক বিন কাদেরের আদালত এ আদেশ দেন। 

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র দলটির নেতা–কর্মীরা প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাংচুর চালায়। এ ঘটনায় মির্জা ফখরুলসহ বিএনপির ৫৯ নেতা–কর্মীর বিরুদ্ধে রমনা থানায় মামলা হয়। 

এর পরদিন অর্থাৎ ২৯ অক্টোবর মির্জা ফখরুলকে গুলশান-২ এর ৭১ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়ি থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে আছেন। 

গত ২ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মির্জা ফখরুলের জামিনের আবেদন দাখিল করেন তাঁর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। জামিন শুনানির জন্য গত ২০ নভেম্বর দিন ধার্য ছিল। কিন্তু সেদিন মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু অসুস্থ জানিয়ে শুনানির জন্য সময় চায় রাষ্ট্রপক্ষ। 

রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে আদালত বুধবার জামিন শুনানীর জন্য দিন ধার্য করে।

এদিকে, আদালত প্রভাবিত হয়ে জামিন নামঞ্জুর করেছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুলের আইনজীরা মাসুদ আহমেদ তালুকদার। তিনি বলেন, ‘আদালতের উপর প্রভাব থাকায় জামিন দিতে পারেননি বিচারক।’

জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনের বিচার সামরিক আদালতে হবে। ৪৫ বছর পর আটক হয়ে সেনাবাহিনীর হেফাজতে তিনি।
পাঁচ মাসে সরকারের খাল খনন, বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ডের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। নেতাদের দাবি, এসব কর্মসূচি সামাজিক নিরাপত্তা খাতে ভূমিকা রাখবে। তারা বলছেন, পর্যায়েক্রমে নির্বাচনী...
বাংলাদেশ নিজেদের প্রয়োজনে চীনের সাথে সম্পর্ক দৃঢ় চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চীনের সাথে বর্তমানে...
রাজধানীর স্বামীবাগে রথযাত্রা অনুষ্ঠানে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে ও বিশ্রামে রয়েছেন।
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
ইরানে বিমান হামলা আরও জোরদারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এটি অতীতের ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি। তাদের আশঙ্কা, সামরিক চাপ বাড়িয়েও তেহরানকে নতি স্বীকার করানো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর