তিন আসনে দলীয় মনোনয়ন ফরম চেয়েছেন রওশন এরশাদ

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০১:১৩ পিএম

ময়মন‌সিংহ ও রংপুর বিভাগ থেকে তিন‌টি ম‌নোনয়ন ফরম চে‌য়ে‌ছেন জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ও জাত‌ীয় পা‌র্টির প্রধান পৃষ্ট‌পোষক রওশন এরশাদ। দল‌টির মহাস‌চিব মু‌জিব হক চুন্নু আজ এই তথ্য জানিয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্বিতীয় দিনের মত প্রার্থীদের সাক্ষাৎকার নি‌তে এসে আজ শনিবার সাংবা‌দিক‌দের রওশন এরশাদের মনোনয়ন ফরম চাওয়ার তথ্য জানান। তিনি জানান, দ‌লের ম‌ধ্যে কো‌নো কোন্দল নেই। রওশন এরশাদ চাইলে তিনি নিজে গিয়ে মনোনয়ন ফরম পৌঁছে দেবেন।  

ত‌বে রওশন এরশাদ নির্বাচ‌নে না আস‌লে কী করবে জাতীয় পার্টি এই প্রশ্ন করা হলে তার কোনো উত্তর দেননি এই রাজনীতিবিদ। 

চুন্নু ব‌লেন, শুক্রবার ম‌নোনয়ন ফরম বি‌ক্রি শেষ হ‌য়ে গে‌লেও শ‌নিবার অনে‌কের অনু‌রো‌ধে কিছু ফরম বি‌ক্রি করা হয়ে‌ছে। এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৮০০'র বে‌শি ফরম বি‌ক্রি করা হয়ে‌ছে।

এর আগে, গতকাল শুক্রবার চুন্নু সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ চাইলে তাঁর বাসায় মনোনয়ন ফরম পৌছে দেওয়া হবে। 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনে ভোটার এলাকা স্থানান্তর করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে এনসিপি।
গত ১৭ বছর আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং নির্বাচনে জিতে আসার সম্ভাবনা আছে সেসব প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে দলের সমর্থন পাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সবার সঙ্গে সঙ্গে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলের নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এক...
বিনা প্রতিদ্বন্দ্বিতায় গণতান্ত্রিক চর্চা থাকে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। আজ সোমবার ইসিতে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলকে নিয়ে রাষ্ট্রপতি...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর