জাতীয় পার্টিতে গৃহবিবাদ চরমে, নির্বাচনে আসছেন না রওশন

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৭:৫৯ পিএম

মনোনয়ন জমার একদিন বাকি থাকলেও এখনও ফরম নেননি জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নুর দাবি, বুধবারের মধ্যেই মনোনয়নপত্র নেবেন রওশন। এদিকে, রওশনের রাজনৈতিক সচিব গোলাম মসীহ জানিয়েছেন, নির্বাচনে অংশ নিচ্ছেন না বিরোধী দলীয় নেতা। 

গত সোমবার ২৮৭ আসনে প্রার্থী ঘোষণা করে জাতীয় পার্টি। এবার জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের দুটি আসন ঢাকা–১৭ এবং রংপুর–৩ থেকে দলটির মনোনয়ন পেয়েছেন চেয়ারম্যান জিএম কাদের। এরশাদের মৃত্যুর পর ২০১৯ সালের অক্টোবরে রংপুর–৩ আসনে হওয়া উপনির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হয়েছিলেন তাঁর ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদ। ধারণা করা হয়েছিল, এবারও তিনি এই আসনে মনোনয়ন পাবেন। প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের জন্য ময়মনসিংহ-৪ আসন খালি রাখা হয়েছে।

জাতীয় পার্টির একাংশের নেতাদের অভিযোগ, দলে রওশনপন্থী হিসেবে পরিচিত নেতা–কর্মীদের এবার নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়নি। রংপুর–১ আসন থেকে জাতীয় পার্টির হয়ে বরাবরই প্রতিদ্বন্দ্বিতা করতেন দলের সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। রওশনপন্থী হিসেবে পরিচিত এই নেতা এবার মনোনয়ন পাননি। তাঁর জায়গায় মনোনয়ন দেওয়া হয়েছে এইচ এম শাহরিয়ার আসিফকে।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর দাবি, সমঝোতার ভিত্তিতে রওশন ও সাদ এরশাদের জন্য তিনটি মনোনয়নপত্র রেখে দেওয়া হয়েছে। 

চুন্নু বলেন, ‘ম্যাডাম (রওশন) ওনার বিষয়টা, ওনার ছেলের (সাদ এরশাদ) বিষয়টা এবং আরেকটা কেস। এই তিনটা আমরা এখনও রেখেছি। আশি আশা করছি জোরালো ভাবে যে ম্যাডাম এবং ওনার ছেলে আজকে ফরম নেবেন।’ 

রওশনপন্থীদের অভিযোগ, তাদের নির্বাচনের বাইরে রাখতেই এ ষড়যন্ত্র। দলের মধ্যে বিভক্তি তৈরি করছে কয়েকজন নেতা। 

বিরোধী দলীয় নেতার রাজনৈতিক উপদেষ্টা গোলাম মসীহ বলেন, ‘কোনো সমঝোতা এখনও পর্যন্ত হয়নি। উনি তিনটি ফরম রেখেছেন সেটা বেগম রওশন এরশাদ বা সাদ এরশাদ তুলে নিয়ে আসবেন সেটাও ঠিক নয়। এক কথায় বলতে পারি, আমরা নির্বাচনে যেতে চেয়েছিলাম। আমাদের ইলেকশনে যেতে দেওয়া হয়নি।’ 

জাতীয় পার্টিতে গৃহবিবাদ নতুন কিছু নয়। ২০১৯ সালে এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টির নেতৃত্বে আসেন তাঁর ছোট ভাই জি এম কাদের। শুরু থেকেই এ সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিলেন রওশন। দুজনই নিজেদের দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন। পরে অবশ্য সমঝোতার মাধ্যমে জি এম কাদেরকে চেয়ারম্যান ও রওশন এরশাদকে বিরোধী দলীয় নেতা করা হয়।

এরপর ২০২২ সালে আবারও দলের এই গৃহবিবাদ প্রকাশ্যে আসে। সে সময় এই দুই পক্ষের দ্বন্দ্বের অন্যতম কারণ ছিল আওয়ামী লীগের সাথে জোটে থাকা-না থাকাকে কেন্দ্র করে। জি এম কাদেরপন্থীদের চাওয়া ছিল মহাজোট থেকে বের হয়ে বিএনপির সাথে বা আলাদা করে নির্বাচনে অংশ নেওয়া। অন্যদিকে রওশনপন্থীদের চাওয়া ছিল মহাজোটেই থেকে যাওয়া।

একপর্যায়ে ওই বছরের আগস্টে থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থাতেই রওশন এরশাদ কেন্দ্রীয় সম্মেলন ডাকেন। সে সময় রওশনের ঘনিষ্ঠ বেশ কয়েকজন নেতাকে দল থেকে বহিষ্কার করেন চেয়ারম্যান জি এম কাদের।

ফলে জি এম কাদেরের চেয়ারম্যান পদে থাকাকে চ্যালেঞ্জ করে একাধিক মামলাও করা হয়। এতে শুরুতে জি এম কাদেরের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আদালত। পরে অবশ্য উচ্চ আদালতের রায়ে চেয়ারম্যান পদ ফিরে পান জি এম কাদের। 

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী ভোট হবে আগামী ৭ জানুয়ারি।

এছাড়াও মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচারণা শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে। চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।
আওয়ামী ঘনিষ্ঠতার কারণে জনবিচ্ছিন্ন হয়ে পড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবি। দলটির দুর্গ হিসেবে পরিচিত রংপুরেও মেলেনি কোনো আসন। বিশ্লেষকেরা বলছেন, এরশাদ-পরবর্তী সময়ে দলে বিভক্তির...
চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় বিএনপির। আর গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম নির্বাচনেই জিতেছে ছয় আসনে। তবে দলটির আরও বেশি আসন...
নির্বাচনের আগের দিন অন্তর্বর্তী সরকারের অধীনে ভোট অবাধ ও নিরপেক্ষ হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। প্রশাসনিক প্রভাব ও সহিংসতার অভিযোগও তোলেন তিনি।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর