থ্যালাসেমিয়া কি আসলে ছোঁয়াচে?

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:১৭ এএম

থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তস্বল্পতাজনিত রোগ। থ্যালাসেমিয়া কি আসলে ছোঁয়াচে? এ রোগ হলে কি বাঁচা সম্ভব? এ রোগে কি হয়? এ রোগ হলে মনে অনেক ধরণের প্রশ্ন আসে। অনেকে আবার ভয়ও পেয়ে থাকেন। তাই এই বিষয়ে সচেতনতা প্রয়োজন।

থ্যালাসেমিয়া এক প্রকার রক্তের রোগ। জিনগত এ রোগ বংশ পরম্পরায় শিশুর দেহে বাসা বাঁধে। এতে রোগীর রক্তে লোহিত কণিকা ও হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়। ফলে রক্তস্বল্পতা দেখা দেয়। তবে এই রোগ ছোঁয়াচে নয়। এ রোগ হলো বংশগত রোগ, যা মা–বাবা থেকে জিনের মাধ্যমে সন্তানের মধ্যে আসে। বাবা ও মা দুজনই থ্যালাসেমিয়ার বাহক হলে সন্তানের থ্যালাসেমিয়ার রোগী হওয়ার ঝুঁকি থাকে।

থ্যালাসেমিয়া হল একটি উত্তরাধিকারসূত্রে পাওয়া রক্তজনিত ব্যাধি, যা রোগীর দেহে হিমোগ্লোবিনের অপর্যাপ্ত অথবা অস্বাভাবিক গঠনের মাধ্যমে তৈরি হয়। লোহিত রক্ত কণিকার মধ্যে স্থিত হিমোগ্লোবিন শরীরের মধ্য দিয়ে অক্সিজেন বহন করে। থ্যালাসেমিয়ার ফলে বিপুলসংখ্যক লোহিত রক্তকণিকা ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি রোগীর মধ্যে রক্তস্বল্পতা সৃষ্টি করে।

আমাদের দেহে কিছু কোষ হিমোগ্লোবিন তৈরি করে। থ্যালাসেমিয়া ডিএনএর কোষগুলোর মিউটেশনের কারণে ঘটে,  যা মা–বাবার কাছ থেকে সন্তানদের মধ্যে যায়। এবং জন্মের প্রথম দুই বছরের মধ্যে এই রোগের প্রকাশ ঘটে। 
থ্যালাসেমিয়া হয় দু রকমের। ১. আলফা থ্যালাসেমিয়া ও ২. বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া মানে হলো, শরীরে আলফা হিমোগ্লোবিনের ঘাটতি রয়েছে। বিটা থ্যালাসেমিয়া তখন ঘটে যখন শরীরে বিটা হিমোগ্লোবিনের ঘাটতি থাকে। 
বিটা থ্যালাসেমিয়ার চেয়ে আলফা থ্যালাসেমিয়া কম তীব্র। তবে এর ব্যাপকতা বিটা থ্যালাসেমিয়ার চেয়ে বেশি। মোটা দাগে বলতে হয় এ রোগ জিনগত।

লেখক: সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

ডায়াবেটিস বর্তমান পৃথিবীর অন্যতম ভয়াবহ স্বাস্থ্য সমস্যা। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে ডায়াবেটিসের রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি হলো খাদ্যাভ্যাস। অনেক খাবারই...
রাতের খাবার তাড়াতাড়ি খাওয়া একটি স্বাস্থ্যকর অভ্যাস। রাতের খাবার যত দেরিতে খাবেন, ততই সমস্যা বাড়বে। তাই রাতে ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে খাওয়ার পর্ব শেষ করা প্রয়োজন। এই অভ্যাস শরীরকে...
পেটে বাড়তি মেদ কারোই ভালো লাগে না, কারণ এটি কেবল দেখতে খারাপ লাগে না, এটি হৃদরোগ, ডায়াবেটিস এবং ফ্যাটি লিভারের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। ভুল খাদ্যাভ্যাসের কারণে বাড়তে পারে পেটের...
দইতে পাওয়া উচ্চ মাত্রার ক্যালসিয়াম এবং প্রোটিন ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারে এবং আপনাকে অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখতে পারে। খাবারের আগে দই খেলে তা অতিরিক্ত খাওয়া রোধ করতে পারে। দইয়ের প্রোটিন...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর