এবার ঢাকার রিকশা ও রিকশাচিত্র পেল ইউনেস্কোর স্বীকৃতি 

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৮:০১ পিএম

ঢাকার রিকশা ও রিকশাচিত্রকে অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। বুধবার আফ্রিকার দেশ বতসোয়ানার কাসানে অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ বিষয়ক–২০০৩ কনভেনশন চলার সময় এ স্বীকৃতি দেওয়া হয়। 

এরআগে জামদানি বয়ন শিল্প, শীতল পাটি বয়ন শিল্প, বাউল গান ও মঙ্গল শোভাযাত্রাকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছিল ইউনেস্কো। এবার স্বীকৃতি পেল রিকশা ও রিকশাচিত্র। গত ছয় বছর ধরে এই শিল্পকর্মটির স্বীকৃতি আদায়ের চেষ্টা চালছিল। 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জানায়, ২০২২ সালে এই শিল্পকর্মের নথি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও প্যারিসে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় নতুনভাবে প্রস্তুত করা হয়।  

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ও সচিব খলিল আহমদ এ অর্জনকে বাংলাদেশের জন্য বিরল সম্মান হিসাবে অভিহিত করেছেন। এছাড়াও নিবন্ধন ও স্বীকৃতি প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা পালনের জন্য তাঁরা পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর ও প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাসকে অভিনন্দন জানান। 

এ অর্জনের মাধ্যমে ইউনেস্কোতে বাংলাদেশের ধারাবাহিক সাফল্যের মুকুটে আরও একটি পালক যুক্ত হলো। 

 

আগামী ১ আগস্টের মধ্যে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে...
অভিযোগ পর্যালোচনার পর কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত। ২ মার্চ বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি ও সাহিত্যিক অধ্যাপক বদিউর রহমান আর নেই। গতকাল বুধবার মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
গাজীপুরের কাপাসিয়ায় অবস্থিত সরকারি শহিদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজের নাম পরিবর্তন নিয়ে সমালোচনার মধ্যেই এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি...
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে নিয়ে বিএনপির সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের একটি বক্তব্য এক্সপাঞ্জ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রোববার বিকেলে বাজেট অধিবেশন শুরুর পর বিষয়টি নিয়ে কথা...
টেক্সাসের একটি মার্কিন সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। টিকাদান নীতি পরিবর্তনের পর ২০০-এর বেশি বিমানসেনা ও প্রশিক্ষণার্থী আক্রান্ত হয়েছেন।
বিক্ষোভ মিছিলের কাছে পুলিশকে দেখে হুমকি দেওয়ার একটি ভিডিও আজ সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে পুলিশ দেখে নেতা-কর্মীদের বলতে শোনা যায়, ‘ওই, একটাও সামনে আসবি না। একটাও সামনে আসবি...
ছোটবেলা থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখা। তবে বন্ধু-বান্ধব আর পরিচিতমহলে যখন এই কথা বলতেন, তাঁর কথায় হাসতেন অনেকে! বলতেন, ‘পাগল ছেলে! স্বপ্ন নাকি ছাই! কীসব বলে বেড়ায়!’ যেহেতু শৈশব থেকেই তাঁর কথায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর