জাপার সঙ্গে জোট না করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ রওশনের

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৭:২৪ পিএম

জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগ যেন জোট না করে সে বিষয়ে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছেন রওশন এরশাদ। আজ মঙ্গলবার দুপুরে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই অনুরোধ করেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে যান জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। মঙ্গলবার দুপুরে তিনি গণভবনে যান। এ সময় সঙ্গে ছিলেন তাঁর মুখপাত্র মামুনুর রশীদ ও ছেলে সাদ এরশাদ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেওয়ার ঘোষণা দিলেও রওশন এরশাদ নির্বাচনে না যাওয়ার কথা সাফ জানিয়ে দেন। এবার এ নিয়েই গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আলাপ হয়েছে বলে জানা গেছে। 

গত মাসে ২৮৮ আসনে প্রার্থী ঘোষণা করে জাতীয় পার্টি। এবার জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের দুটি আসন ঢাকা–১৭ এবং রংপুর–৩ থেকে দলটির মনোনয়ন পেয়েছেন চেয়ারম্যান জিএম কাদের।

এরশাদের মৃত্যুর পর ২০১৯ সালের অক্টোবরে রংপুর–৩ আসনে হওয়া উপনির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হয়েছিলেন তাঁর ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদ। ধারণা করা হয়েছিল, এবারও তিনি এই আসনে মনোনয়ন পাবেন।

প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের জন্য ময়মনসিংহ-৪ আসন খালি রাখা হয়। কিন্তু পছন্দের আসনে মনোনয়ন না পেয়ে নির্বাচন করতে অস্বীকৃতি জানান রওশন এরশাদ ও সাদ এরশাদ।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ভোট হবে আগামী ৭ জানুয়ারি।  

রাজনীতির মাঠে আদর্শের লড়াই শুধু রাজপথের আন্দোলন কিংবা সভা-সমাবেশের মধ্যেই সীমাবদ্ধ নয়; মতাদর্শের পক্ষে জনমত গঠন, রাজনৈতিক বক্তব্য মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং প্রতিকূল পরিস্থিতিতে সত্য তুলে ধরার...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে এসআরবি। বৃহস্পতিবার রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে। এ সময় ফ্যাসিস্ট আওয়ামী...
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিচারসহ ৫ দাবিতে ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি–এনসিপি। আজ বৃহস্পতিবার রাতে এনসিপির সর্বোচ্চ...
বিশ্ব বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের একটি চিত্রকর্ম গত বুধবার নিলামে ১৯০ দশমিক ৪ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। নাৎসি শাসনামলে ছবিটি বিক্রি করা নিয়ে আগের মালিকের উত্তরাধিকারীদের সঙ্গে বর্তমান...
বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না ভারত। শুক্রবার সপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন।
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় দরপতন হয়েছে। প্রতি আউন্সের দাম শুক্রবার ৩ শতাংশ কমে নেমেছে ৩ হাজার ৫৫০ ডলারে। যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির আশঙ্কা, ডলারের শক্তিশালী অবস্থান, বন্ডের মুনাফা বৃদ্ধির...
কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা। এতে দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর