সাইবার অপরাধে ভুক্তভোগী নারীরা যা করবেন

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৯:২৬ এএম

বর্তমানে প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলছে সাইবার ক্রাইম। সাইবার অপরাধ একটি বাউন্ডারিলেস (সীমানাহীন) ক্রাইম। এই ধরনের অপরাধে এক দেশে বসে আরেক দেশের নাগরিকদের ভিকটিম বানিয়ে অপরাধ সংগঠিত করা হয়।

আমাদের দেশে সাইবার অপরাধের বেশির ভাগ ভুক্তভোগী হলেন নারীরা। তথ্যপ্রযুক্তির সহজলভ্যতার কারণে দেশে বিভিন্ন বয়স ও শ্রেণির মানুষের মধ্যে ইন্টারনেট ও স্মার্টফোনের ব্যবহার যত বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধ। সাধারণত সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকসহ অন্য মাধ্যমগুলোয় এ অপরাধের প্রবণতা বেশি।

সাইবার অপরাধে আমাদের দেশে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ১৮ থেকে ৩০ বছর বয়সী নারীরা। এসব নারীদের একটি বড় অংশের অভিযোগ ফেসবুক ঘিরে। যেখানে আইডি হ্যাক থেকে শুরু করে সুপার ইম্পোজ ছবি এবং পর্নোগ্রাফির মতো ভয়াবহ অভিযোগও রয়েছে।

হয়রানির শিকার হলেও ভুক্তভোগীদের বেশির ভাগই এর বিরুদ্ধে কীভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হয় সে বিষয়ে জানেন না। বাকিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করেও কোনো লাভ হবে না ভেবে অভিযোগ করেন না।

ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন। ছবি: সংগৃহীত

এ ক্ষেত্রে স্বচ্ছ ধারণার অভাব এবং লোকলজ্জা ও ভয়ভীতি প্রধান কারণ। এতে একদিকে যেমন নারীরা প্রতারণার শিকার হচ্ছেন, তেমনি ব্ল্যাকমেইল ও হুমকির কারণে তাদের ব্যক্তিগত জীবন দুর্বিষহ হয়ে পড়ছে।

তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারের অজ্ঞতার কারণে দিনকে দিন এ ধরনের অপরাধ বেড়েই চলছে। বাংলাদেশে ২০০৬ সালে প্রথম সাইবার অপরাধ প্রতিরোধ আইন (আইসিটি অ্যাক্ট) প্রণয়ন করা হয়। এরপর ২০১৩ সালে এই আইন সংশোধন করা হয়। এ আইনে কারো অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিও তোলা এবং তা প্রকাশ করার অপরাধে ১০ বছর কারাদণ্ড এবং অনধিক ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। এই আইনের সঠিক ব্যবহারের ব্যাপারে সচেতন করার পাশাপাশি আইনের প্রয়োগ করা হলে সাইবার অপরাধ অনেকাংশে কমে যাবে।

এ ছাড়া সাইবার হয়রানি থেকে সুরক্ষা দিতে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে একটি সাইবার হেল্প ডেস্কও রয়েছে। এই হেল্পলাইন সপ্তাহের ৭ দিন, ২৪ ঘণ্টা খোলা থাকে। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কেউ হেল্পলাইনে সরাসরি ফোন করে অথবা এসএমএসের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন।

এ ছাড়া সাইবার হয়রানি থেকে রক্ষা পেতে হটলাইন '৯৯৯' চালু করেছে সরকার। যে কেউ সাইবার অপরাধের শিকার হলে এই হটলাইনে ফোন করেও অভিযোগ জানাতে পারবেন। বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সাইবার অপরাধ তদন্ত বিষয়ক সেল রয়েছে। এক্ষেত্রে প্রযুক্তিনির্ভর তৎপরতা এগিয়ে নেওয়া এই আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ।

লেখক: অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি চাকরিতে বাড়ছে নারীর অংশগ্রহণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসকরা (ডিসি)। পাশাপাশি বেড়েছে...
ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে রাষ্ট্রকে তাদের ভবিষ্যৎ গড়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। নারী উদ্যোক্তা ও সামাজিক উন্নয়ন নিয়েও গুরুত্বারোপ করেন তিনি।
দেশে মোট শ্রমশক্তি সাত কোটির বেশি, এর মধ্যে দুই কোটিরও বেশি নারী। যা এখন মোট শ্রমশক্তির প্রায় ৩৯ শতাংশ। বর্তমানে কর্মক্ষেত্রে অবদান বাড়লেও মজুরি আর মর্যাদায় এখনো পিছিয়ে নারীরা। কমেনি বৈষম্য। খাত...
গণিত অনেকের কাছেই কঠিন একটি বিষয়। সমীকরণ আর জটিল তত্ত্বে ভরা এই জগৎ অনেক সময় ভয়ও জাগায়। কিন্তু এই কঠিন বিষয়কেই নিজের ভালোবাসা আর মেধা দিয়ে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মরিয়ম মির্জাখানি। তাঁর...
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে সোমবার রাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে শিপিং ট্র্যাকিং সংস্থা। 
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর