আসছে সুনিধির প্রথম অ্যালবাম ‌‘আড়ালে’

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১০:৫৬ এএম

ভারতের আসানসোলের মেয়ে সুনিধি নায়েক। রবীন্দ্রসংগীতশিল্পী হিসেবেই তিনি পরিচিত। শাস্ত্রীয় সংগীতেও তাঁর দক্ষতা রয়েছে। বাংলাদেশের শ্রোতাদের কাছেও জনপ্রিয় তিনি। বিশেষ করে কোক স্টুডিও বাংলার ‘সন্ধ্যাতারা’ গানটির সুবাদে এই পরিচিতি আরও বেড়েছে। এদিকে, সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের জীবনসঙ্গী হওয়ায় এখন সুনিধি বাংলাদেশেই থাকেন। গত বছরেই তিনি জানিয়েছিলেন, মৌলিক গানের অ্যালবাম নিয়ে কাজ করছেন। এবার সুনিধির সেই অ্যালবামটিই প্রকাশ পেতে যাচ্ছে।  

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে সুনিধি জানালেন, অ্যালবামটির শিরোনাম ‌‘আড়ালে’। আগামী ২ ফেব্রুয়ারি প্রকাশ পাচ্ছে একই নামের গানটি।   

অ্যালবামটি সাজানো হয়েছে পাঁচটি গানে। শিল্পীর ইউটিউব চ্যানেল, স্পটিফাই, আমাজন মিউজিক, অ্যাপল মিউজিক, আইটিউনসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে শোনা যাবে গানগুলো। সুনিধি জানান, প্রথম গান প্রকাশের এক সপ্তাহ পরপর আসবে বাকি ৪টি গান। কণ্ঠ দেওয়ার পাশাপাশি তিনটি গানের সুরও করেছেন তিনি। এ ছাড়া গান লেখা ও সংগীতায়োজনে যুক্ত ছিলেন তাঁর শান্তিনিকেতনের কয়েকজন বন্ধু।

গণমাধ্যমে সুনিধি বলেন, ‘অনেক বছর ধরে ইচ্ছা ছিল নিজের মৌলিক গানের অ্যালবাম করার। আমি ইতিমধ্যে রবীন্দ্রসংগীতের একটি অ্যালবাম রেডি করে রেখেছি। কিন্তু চেয়েছিলাম প্রথম অ্যালবামটি মৌলিক গান নিয়ে করতে। সে কারণে অপেক্ষা করেছি। আড়ালে অ্যালবামের প্রতিটি গান তৈরির অভিজ্ঞতা আমার সারা জীবন মনে থাকবে। দেড় বছর ধরে আড়ালে অ্যালবাম নিয়ে কাজ করছি আমরা। অ্যালবামে ৫টি গান পাঁচ রকমের হয়েছে। যে সময়ের মধ্য দিয়ে আমার জীবনযাপন, সে সময়টাকে গানের মধ্য দিয়ে ধরতে চেয়েছি।’

প্রসঙ্গত, সুনিধি রবীন্দ্রসংগীতের পাঠ নিয়েছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। পণ্ডিত অজয় চক্রবর্তীসহ বেশ কয়েকজন ওস্তাদের কাছে দেড় যুগের বেশি সময় ধরে শিখেছেন শাস্ত্রীয় সংগীত। ‘ছায়া ঘনাইছে বনে বনে’, ‘আমি রূপে তোমায় ভোলাব না’, ‘বহে নিরন্তর অনন্ত আনন্দধারা’, ‘এই তো তোমার আলোকধেনু’, ‘ও যে মানে না মানা’, ‘যদি তারে নাই চিনি’র মতো রবীন্দ্রসংগীত গেয়ে প্রশংসা পেয়েছেন তিনি। 

কিংবদন্তি সুফি গায়ক ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানের জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) রাজধানীর কেআইবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘ইশক-এ-নুসরাত’। অনুষ্ঠানটির আয়োজক...
জন্মদিনে শিউলি ফুলের বাগান চেয়েছিলেন চিত্রনায়িকা পরী মণি। সেই ইচ্ছার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েওছিলেন। তাঁর আবদার পূরণ করতে চট্টগ্রাম থেকে উড়োজাহাজে করে শিউলি ফুল পাঠিয়েছেন এক ব্যক্তি। কে...
রাজধানীর মগবাজারে জনপ্রিয় গায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে বিশাল সেন্টারের সামনে এ...
সংগীতপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান! রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় একমঞ্চে হাজির হচ্ছেন নগরবাউল’র জেমস ও আর্ক’র হাসান। ‘রক এন রিদম ৫.০ : নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক এই...
জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে প্রায় ৩২ কোটি ডলার জরুরি ঋণ সহায়তা দেবে জাপান। আজ মঙ্গলবার সকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক শেষে এ...
ভোক্তার আস্থা অর্জনে এবার নিজস্ব ল্যাবরেটরিতে পণ্য পরীক্ষা করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির মহাপরিচালকের দাবি, বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিতে ল্যাব স্থাপনের...
বিশ্বকাপে মেসির পারফরম্যান্স এবং ইন্টার মায়ামির হয়ে তাঁর সাফল্যের জেরে এ বয়সেও ব্যালন ডি’অরে অন্যতম ফেভারিট ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত এবার আর পুরস্কার জেতা হয়নি। মেসি-এমবাপ্পে-ইয়ামালদের পেছনে...
একসময় তাঁকে ‘পাপ্পু’ বলে বিদ্রূপ করত বিজেপি। রাজনৈতিক প্রচারে দুর্বল ও অপরিণত নেতা হিসেবে তুলে ধরা হতো। পরপর দুই লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি, নিজের নির্বাচনী পরাজয়—সব মিলিয়ে প্রশ্ন উঠেছিল,...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর