সুমনকে দেখতে হাসপাতালে মমতা, এবার চকোলেট খেতে চাইলেন গায়ক!

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৯ পিএম

সোমবার (২৯ জানুয়ারি) থেকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কবীর সুমন। বুকে সংক্রমণ ও শ্বাসকষ্টজনিত সমস্য়ার কারণে সিসিইউ-তে রাখা হয় তাঁকে। এরপর থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছে ‘গানওয়ালা’র চিকিৎসা।

আজ বৃহস্পতিবার বিকেলে সুমনকে হাসপাতালে দেখতে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসে খবর, এদিন ‘দিদি’কে দেখেই বেশ চাঙা ভাব ফিরে আসে গায়কের। উঠে বসার চেষ্টা করেন তিনি। সিসিইউ’র বেডে শুয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে খানিক্ষণ আলাপ করেন গায়ক। 

এ সময় সুমনের শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। কথা বলেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎকদের সঙ্গেও। গায়কের স্বাস্থ্য নিয়ে আপটেড দিয়েছেন মমতা। সকলকে আশ্বস্ত করে তিনি বললেন, ‘আগের চেয়ে ভালো আছেন। কথা বলেছেন। বাড়ি যাব, বাড়ি করছে। আমি জানিয়েছি, আরও ১০ দিন থাকতে হবে। সম্পূর্ণ সুস্থ হয়ে তারপর বাড়ি যাবেন।’

এদিকে, হাসপাতালের বিছানায় শুয়েই সম্প্রতি চিকেন স্যান্ডউইচ খাওয়ার বায়না ধরেছিলেন শিল্পী। হাসপাতালের তরফে সেই আবদার রাখাও হয়। আজ মমতার কাছে চকোলেট খাওয়ার আবদার করেছেন কবীর সুমন। নিরাশ করেননি মুখ্য়মন্ত্রী, তবে ডায়াবেটিস থাকায় চকোলেটের অংশ ফেলে শুধু বিস্কুট খাওয়ার অনুমতি দেন চিকিৎসকরা। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পচাত্তর বয়সের ‘তরুণ’ এই শিল্পীর অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক হয়েছে। তবে বুকে সংক্রমণ রয়েছে। পাশাপাশি নিউমোনিয়াও আছে গায়কের। হার্টের অবস্থাও ভালো নয়। ডায়াবেটিসের রোগী তিনি। ফলে চিকিৎসকরা এখনও গায়ককে বিপদমুক্ত বলছেন না।

প্রসঙ্গত, এখনও সংগীত নিয়েই সমূহ ব্যস্ততা কবীর সুমনের। বর্তমানে তিনি বাংলা খেয়াল নিয়ে কাজ করছেন। এ বিষয়ক একটি কর্মশালা করাতে সম্প্রতি বাংলাদেশেও এসেছিলেন তিনি। একটা সময় প্রত্যক্ষভাবে রাজনীতিতে সক্রিয় ছিলেন সুমন। তৃণমূলের হয়ে যাদবপুর থেকে লোকসভার সংসদ সদস্যও হয়েছিলেন। তবে পরবর্তীতে তৃণমূলের সঙ্গে তাঁর দূরত্ব বেড়ে যায়। এরপর আর কোনো নির্বাচনে প্রার্থী হননি। তবে এখনও নিজেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ ‘সমর্থক’ বলে উল্লেখ করেন সুমন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ধরাশায়ী তৃণমূল কংগ্রেস। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ইতিহাস গড়ে ভারতের সেই রাজ্যে প্রথমবার সরকার গঠন করছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই নির্বাচনে...
ভারতের পশ্চিমবঙ্গে আজ ভোটের আমেজ। বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার দিনে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন প্রায় সকল টলিউড তারকা। ভোটকেন্দ্র থেকে বেরিয়ে এদিন কর্মসংস্থানের বিষয়ে উদ্বেগ প্রকাশ...
ভারতের পশ্চিমবঙ্গে এখন নির্বাচনী ঝড়! আজ প্রথম দফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সেখানে ভোটের লড়াইয়ে রয়েছেন একঝাঁক শোবিজ তারকা। তৃণমূল কংগ্রেস, বিজেপি ও বামজোট—প্রায় সব রাজনৈতিক দলই...
শ্বাসকষ্ট নিয়ে গত শনিবার ভোরে হাসপাতালে ভর্তি হন দেশের বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন। প্রাথমিকভাবে আইসিইউতে নেওয়া হলেও অবস্থা স্থিতিশীল হওয়ায় কেবিনে রাখা হয়েছে। গায়িকা মেয়ে জিহান ফারিহা...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর