পুনম কাণ্ডের মতো প্রস্তাব পেয়েছিলেন জয়াও

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৩ পিএম

মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডেকে নিয়ে তোলপাড় বলিউড। তাঁর ব্যক্তিগত ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সম্প্রতি দাবি করা হয়েছিল—জরায়ু ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। কিন্তু তা ছিল একেবারেই ভুয়া। মূলত এই মরণব্যাধি নিয়ে সাধারণ মানুষদের সচেতন করতেই পরিকল্পিতভাবে এমন নাটক সাজানো হয়েছিল। পরদিনই তা স্বীকার করেন পুনম। এমন ঘটনাই অবাক হয়েছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। 

তাঁর মতে, সব কিছুর একটা পরিমিতিবোধ থাকা উচিত। সীমা ছাড়িয়ে সচেতনার বার্তা দেওয়া উচিত নয়।  

জয়া বললেন, ‘আমার ক্ষেত্রেও এমন হয়েছিল একবার। বাংলাদেশের এক বিজ্ঞাপনী সংস্থা একটি কনসেপ্ট নিয়ে এসেছিল যে, জয়া আহসান হারিয়ে গেছে— এমন এক ভাবনা ছিল সেই ক্যাম্পেইনের। কিন্তু আমাদেরও মনে রাখা দরকার, আমাদের দায়িত্বের কথা। আমাদের ভক্তদের জন্যই আমাদের অস্তিত্ব, তাদের কথা ভুলে গেলে চলবে না।’

পুনমের এই কাণ্ডে ফুঁসে উঠেছেন বলিউডের তারকাদের অনেকেও। প্রকাশ্যে ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশ পাঠানো হয়েছে তাঁকে। 

এদিকে, আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘পেয়ারার সুবাস’। এটি পরিচালনা করেছেন নির্মাতা নুরুল আলম আতিক। এতে জয়া ছাড়াও অভিনয়ে রয়েছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু, জয়িতা মহালনবিশ প্রমুখ।

বাংলাদেশে ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য ও বাণিজ্যিক ব্যবহার বন্ধের দাবিতে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। সোমবার (১১ মে) অভিনেত্রী ও প্রাণিকল্যাণ কর্মী জয়া আহসান, বাংলাদেশ...
সোশ্যাল মিডিয়ায় তারকাদের নিয়ে তুলনা-সমালোচনা যেন এখন নিত্যদিনের ঘটনা। বিশেষ করে বিপাশা হায়াৎ ও জয়া আহসানকে ঘিরে সৌন্দর্য তুলনার বিষয়টি প্রায়ই উঠে আসে আলোচনায়। তবে এ প্রসঙ্গে বেশ ভিন্নধর্মী ও পরিণত...
রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট ঘিরে উত্তাপ যেমন রাজনৈতিক অঙ্গনে, তেমনি প্রস্তুত শোবিজ তারকারাও। রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থিত নিজ নিজ ভোটকেন্দ্রে যাওয়ার অপেক্ষায় তারা।...
বছরের শুরুতেই বড় স্বীকৃতি পেলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি অর্জন করেছেন সেরা অভিনেত্রী (সমালোচক) পুরস্কার। সামাজিক যোগাযোগমাধ্যম...
এ বছর দেশীয় সংস্থাগুলো থেকে দুই বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সামরিক ড্রোন কিনছে ভারত। দেশটি এর আগে এত বেশি মূল্যের সামরিক ড্রোন কেনেনি।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্যদের প্রতিরোধের মুখে তারা বাংলাদেশ ভূখন্ডে আসতে পারেনি। 
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরে মেসির বিভিন্ন কার্যক্রমের জন্য এ পুরস্কার জেতেন মেসি। ফাউন্ডেশনটির সভাপতি তেরেসা পেরালেসসহ কয়েকজন সদস্য নিয়ে গঠিত বিচারক প্যানেল ভোটের মাধ্যমে মেসিকে এ...
আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ঘোষণা করা বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর