ছেলের আবদার মেটাতে কাচ্চি ভাইয়ে খেতে গিয়েছিলেন তানজিনা এশা

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৭:০১ পিএম

একমাত্র ছেলের আবদার মেটাতে বৃহস্পতিবার কাচ্চি ভাইয়ে খেতে গিয়েছিলেন তানজিনা এশা। আগুন লাগলে ছয় বছরের ছেলেকে নিরাপদে বের করে দিতে পারলেও শেষ পর্যন্ত নিজে বাঁচতে পারেননি। পিরোজপুরের নড়াইলপাড়ার বাসায় আজ শুক্রবার যখন তাঁকে নিয়ে যাওয়া হয়, তখন তাঁর স্বজন ও একমাত্রন ছেলে আরহামের চিৎকারে পরিবেশ ভারী হয়ে ওঠে।

ঢাকার বেইলি রোডের অগ্নিকাণ্ডে ছয় বছরের ছেলেকে বের করে দিয়ে আটকা পড়ে নিহত হন এশা। পিরোজপুরের নড়াইলপাড়ার বাসায় আজ শুক্রবার দুপুর ৩টার দিকে তাঁর মরদেহ নেওয়া হয়। এ সময় তাঁর সব্জনদের আহাজারি আশপাশের সবাইকে কাঁদিয়েছে। বিশেষত ছেলে আরহামের চিৎকারে গোটা পরিবেশ শোকাতুর হয়ে ওঠে।

শুক্রবার বিকেলে পিরোজপুরের পুরাতন ঈদগাহ মাঠে এশার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পৌর কবরস্থানে দাফন করা হয়।

তানজিনা এশা পিরোজপুর শহরের নড়াইলপাড়া এলাকার নাদিম আহমেদের স্ত্রী। পিরোজপুরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ ওমর ফারুক ও জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমানের বোনের মেয়ে তিনি। তানজিনা এশা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতে ছেলে আরহাম মায়ের কাছে কাচ্চি খাওয়ার বায়না করে। ছেলের আবদার রক্ষা করতে ঢাকার বেইলি রোডের কাচ্চি ভাই রেস্তোরাঁয় ছেলে ও স্বজনদের নিয়ে খেতে যান এশা। আগুন লাগলে ছয় বছরের একমাত্র ছেলেকে বের করে দিয়ে নিজে আর বের হতে পারেননি। তার আগেই বিষ্ফোরণে দগ্ধ হয়ে মারা যান এশা।

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ভেসে এসেছে প্রায় ৪০ ফুট দৈর্ঘ্যের একটি বেলিন প্রজাতির মৃত তিমি। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় কুয়াকাটা থেকে ১৫ কিলোমিটার গভীর সাগরে তিমিটি ভাসতে দেখেন জেলেরা।
নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় বাসের সঙ্গে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহানারা বেগম (৫৫) ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন (৩২) নিহত হয়েছেন। নিহত জাহানারা ঢাকার...
গাজীপুরের কালিয়াকৈরে আগুনে পুড়ে গেছে কলোনির ১৮টি ঘর ও তিনটি দোকান। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 
চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মামা-ভাগনিসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার মতলব দক্ষিণে মোটরসাইকেল দুর্ঘটনায় মামা-ভাগনি এবং মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর