বান্দরবানে গোলাগুলি

কিছু সন্ত্রাসী আটক, অস্ত্র উদ্ধার: সেনাপ্রধান

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১০:৩০ পিএম

বান্দরবানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কয়েকজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। রোববার বান্দরবানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। 

সেনাপ্রধান বলেন, ‘আপনারা হয়ত জেনেছেন গতকাল রাতে কিছু সন্ত্রাসীকে ধরতে সক্ষম হয়েছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী। কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। একটা প্রক্রিয়া শুরু হয়েছে।’ 

শফিউদ্দিন আহমেদ বলেন, ‘দৃশ্যমান কিছু কার্যক্রম আপনারা দেখতে পাবেন। এর ফল আপনারা সময় মতো পাবেন। আমি আপনাদের মাধ্যমে নিশ্চিত করতে চাই, আমার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা খুবই পরিস্কার। বাংলাদেশের জনগণের শান্তির জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যা করণীয়, প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ সেটাই করতে হবে। সেটা বাস্তবায়নে আমরা সক্ষম হবো বলে দৃঢ় ভাবে বিশ্বাস করছি।’ 

সেনাপ্রধান বলেন, ‘শুধুতে আমরা তাদের (কেএনএফ) বিশ্বাস করেছিলাম যে শান্তি আলোচনা হচ্ছে। কিন্তু এর মধ্যে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে। এরজন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইনশাল্লাহ জনগনের মধ্যে শান্তি ফিরে আসবে। তারা দেখতে পারবে যে সন্ত্রাসীদের কোনো জায়গা বাংলাদেশে নাই। বাংলাদেশ সেনা বাহিনী সম্পূর্ণভাবে সক্ষম এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য।’ 

গত মঙ্গলবার রাতে তারাবি নামাজের সময় বান্দরবানের রুমা শাখা সোনালী ব্যাংক ও আশেপাশের এলাকা ঘিরে ফেলে শতাধিক সশস্ত্র দুর্বৃত্ত। প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদ থেকে ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে ধরে নিয়ে ব্যাংকের ভেতরে মারধর করে তারা। পরে তাঁকে অপহরণ করে নিয়ে যায়। 

এ সময় ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত ১০ পুলিশ ও ৪ আনসার সদস্যকে নিরস্ত্র করে ৮টি চাইনিজ অটোমেটিক রাইফেল, ২টি এসএমজি, ৪টি শটগান ও ৪১৫ রাউন্ড গুলি ছিনিয়ে নেওয়া হয়। এ সময় ২ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনার ১৬ ঘণ্টা পর থানচিতে আরও দুটি ব্যাংকে ডাকাতি হয়। 

বৃহস্পতিবার রাতে অপহৃত সোনালী ব্যাংক কর্মকর্তা নেজাম উদ্দিনকে রুমা বাজার থেকে উদ্ধার করে র্যাব। এর পরপরই থানচি থানা থেকে গোলাগুলির শব্দ শোনেন স্থানীয়রা। প্রায় ঘণ্টাব্যাপী এই গোলাগুলি চলে।

স্থানীয়রা বলছেন, থানচি থানার পাশে প্রথম গোলাগুলির শব্দ শোনা যায়। পরে তা থানচি বাজারের কাছে চলে আসে। এ সময় সশস্ত্র গোষ্ঠি কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়। পুলিশ জানিয়েছে, থানায় হামলা প্রতিহত করতে গিয়ে তারা প্রায় ৫০০ রাউন্ড গুলি ছুঁড়েছে। 

এর রেশ কাটতে না কাটতেই মধ্যরাতে আলীকদমের ২৬ মাইল ডিম পাহাড় এলাকায় যৌথবাহিনীর চেক পোস্টে হামলা হয়। সবগুলো ঘটনার সঙ্গেই কেএনএফ জড়িত বলে ধারণা করা হচ্ছে।

সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘অভিযান চলমান রয়েছে। এটা একটা সমন্বিত প্রচেষ্টা। গোয়েন্দারা তাদের জায়গা থেকে যা করণীয় করছে। বিজিবি তাদের কাজ করছে। র‍্যাব–পুলিশের যেটা করনীয় সেটা তারা করছে। সেনাবাহিনীও তাদের করণীয় করছে। সবকিছু আমরা সমন্বয় করছি। এক সাথে। এটা কোনো আইসোলেটেড অপারেশন হচ্ছে না। এখানে আমরা সরকার যেটা চাচ্ছে, সেই কৌশলের  মধ্যে থেকেই আমরা আমাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

সেনাপ্রধান বলেন, ‘বুঝতে হবে। ওখানে যদি একটা ফোর্স ডিফেন্স নিয়ে থাকত, আমি অ্যাটাক করে দিলাম। এরকম কেউ কি কোথাও ডিফেন্স নিয়ে আছে? আপনি জানেন কোথায় কে লুকিয়ে আছে? বাংলাদেশের পাড়ার ভেতর, জনগনের ভেতর যদি কেউ লুকিয়ে থাকে আমি কি বাংলাদেশের মানুষের ওপর গিয়ে কি হামলা করব? সুতরাং আমাদের তথ্য নিশ্চিত হতে হবে। কে কোথায় আছে। তারা কোথায় কোথায় আছে সেগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করছি।’

সেনাবাহিনী প্রধান বলেন, ‘আগাম তথ্য থাকলে আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিতাম। আমরা তাদেরকে বিশ্বাস করেছি। তারা তো দুই বার বসেছে শান্তিচুক্তির জন্য। তৃতীয়বার বসার কথা। তারা কি কখনও বলেছে, যে না হবে না, আমরা এটা করছি না বা মানি না। আমি যতটুকু শুনেছি, সবাই এর সঙ্গে জড়িত না। কিছু কিছু শান্তি চায়। কয়েকজন আছে যারা চাচ্ছে না। তাদের নির্মূল করা হবে।’

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ধসে পড়েছে রাঙামাটি-বান্দরবান সড়কের গুরুত্বপূর্ণ সেতুর একাংশ। এতে বিচ্ছিন্ন হয়ে গেছে রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামের মধ্যে সরাসরি সড়কপথে যোগাযোগ। বাস চলাচল...
খাল দখল এবং পার্বত্য জেলা পরিষদ, পৌরসভা ও এলজিইডির সমন্বয়হীন উন্নয়ন প্রকল্পের কারণেই বান্দরবানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।
খাল দখল এবং পার্বত্য জেলা পরিষদ, পৌরসভা ও এলজিইডির সমন্বয়হীন উন্নয়ন প্রকল্পের কারণেই বান্দরবানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। জেলা প্রশাসক আরও...
বন্যার পানি কমলেও চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য জেলাগুলোতে দুর্ভোগ কাটেনি। জলাবদ্ধতা, বিচ্ছিন্ন যোগাযোগ, ফসলের ক্ষতি এবং পানিবাহিত ও চর্মরোগ সংক্রমণের শঙ্কা বেড়েছে।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর